ঢাকা বৃহষ্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

তীব্র গ্যাস সংকটে সীমাহীন কষ্টে কোনাবাড়ীবাসী


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ২:২৫
গাজীপুরের কোনাবাড়ীতে তিতাস গ্যাস অ্যান্ড ট্রান্সমিশন কোম্পানির গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে। এতে আবাসিক গ্রাহকদের ভাগান্তির পাশাপাশি ও শিল্প কারখানার উৎপাদন ব্যহত হচ্ছে। তাই বাদ্য হয়ে আবাসিক গ্রাহকদের মাটির তৈরি চুলা এবং গ্যাস সিলেন্ডারে রান্না করতে হচ্ছে। সপ্তাহজুড়েই কোনাবাড়ী এলাকায় তীব্র গ্যাস সংকট চলছে বলে জানান এলাকার বাসিন্দারা। 
 
কোনাবাড়ী এলাকায় প্রায় অর্ধশতাধিক শিল্প কলকারখানায় পণ্য উৎপাদনে গ্যাস ব্যবহার করে থাকে। গত ৫-৬ দিন ধরে কোনাবাড়ী উত্তরপাড়া, আমবাগ, কুদ্দুছ নগর,হরিণাচালা, বাইমাইল,দেওলিয়াবাড়ী, জরুনসহ পুরো এলাকায় গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে বলে অভিযোগ করেন স্থানীয়রা।  অধিকাংশ এলাকায় কখনো গ্যাসের চুলা জ্বলছে, কখনো জ্বলছেনা।আবার কখনো জ্বছে নিভু নিভু করে। এতে গৃহিণীদের বিপাকে পড়তে হচ্ছে। 
 
সরজমিন দেখা যায়, গত ৫-৬ দিন ধরে গ্যাস না থাকায় মাটির চুলা ও গ্যাস সিলেন্ডারে রান্না করছে। কথা হয় কোনাবাড়ী উত্তর পাড়ার শরিফুল ইসলাম এর সাথে। তিনি বলেন,ভোর বেলা থেকেই গ্যাস চলে যায় সারাদিন আর আসেনা। রাত ৯ টা দশটা সময় একটু একটু আসতে থাকে। হোটেল থেকে খাবার কিনে ক্ষেতে হচ্ছে। সকালে ছেলে মেয়েদের স্কুলে যেতে হয়। অনেক সময় না খেই চলে যায়। ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন,জানিনা  এজ্বালা কতদিন সয্য করতে হয়। 
 
হরিণাচালা এলাকার হাসান ভান্ডারী বলেন, ‘যেমনি গ্যাসে জ্বালায় তেমনি বিদ্যুৎ। সকালে কোনাবাড়ী  বাজারে সিলেন্ডার কিনতে যাইয়া মাথা গরম হইয়া গেছে। ১৪০০ টেহা চায়। গ্যাস না থাকার কারণে  পরিবারের সবাইরে কষ্ট করতে হইতাছে। দেওলিয়াবাড়ী এলাকার রফিকুল ইসলাম বলেন, আমি প্রাইভেট কোম্পানিতে চাকরি করি। গত কয়েকদিন দইরা গ্যাস নাই। কহন আসে কহন যায় টের পাই না। পোলাপান নিয়া খাওয়া কষ্ট অইতাছে। যে টেহা বেতন পাই সিলেন্ডার গ্যাস কিনমু কেমনে। অনেক সময় রুটি কলা খাই।’
 
এ ব্যাপারে কথা হয় তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির কালিয়াকৈর চন্দ্রা জোনের সহকারী ব্যবস্থাপক (রাজস্ব) সাইজুল ইসলামের সাথে। তিনি  বলেন, কালিয়াকৈরের মৌচাকে গ্যাস লাইনে বড় লিকেজ থাকার কারণে মেইন লাইন বন্ধ করে রাখা হয়েছে। কবে নাগাদ  ঠিক হবে জানতে চাইলে তিনি বলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারবে।

এমএসএম / জামান

তাহিরপুরে জেডসি বান্ধব গ্রিন স্কুলের সফলতা ও অগ্রগতি উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত।

সাগরে ধরা পড়লো বিরল প্রজাতির ধাতিনা ভোল মাছ

‎কুতুবদিয়ার ফতেহ আলী সিকদার পাড়া সিসিতে নানা অনিয়মের অভিযোগ

​রাণীনগরে জনতা ব্যাংক অবসরপ্রাপ্ত কর্মকর্তা কল্যাণ পরিষদের উদ্যোগে চারা বিতরণ

নরসিংদীতে অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান, জরিমানা ৩ লাখ ৬০ হাজার টাকা

দাউদকান্দিতে মেধার বিকাশের বৃত্তি প্রদান ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত

নেত্রকোণার মদনে ব্রিজের এপ্রোচ ভেঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন-দুই পারের মানুষের দুর্ভোগ

লালমনিরহাটে মাদক মামলায় ৭ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত, আসামি পলাতক

আরাফাত রহমান কোকোর জন্মদিন উপলক্ষে নন্দীগ্রামে ফলজ বৃক্ষ বিতরণ

চাঁদপুরে স্বর্ণব্যবাসয়ী হত্যা মামলায় একজনের মৃত্যুদন্ড, অপরজনের যাবজ্জীবন

চাঁদপুরে পিতাকে হত্যার দায়ে ছেলের যাবজ্জীবন

নাচোলে নতুন সড়ক নির্মাণে নিম্নমানের নির্মাণসামগ্রী ব্যবহারের অভিযোগ

ফরিদগঞ্জে বিএনপি কার্যালয় ভাঙচুরের মামলায় ছাত্রলীগ নেতা আজাদ হোসেন রবিন গ্রেপ্তার