ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে যুবলীগের বিক্ষোভ মিছিল


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ৪:১

২০০৫ সালের ১৭ আগস্ট দেশব্যাপী বিএনপি-জামায়াতের প্রত্যক্ষ মদদে সংঘটিত সিরিজ বোমা হামলার প্রতিবাদে নেত্রকোনার দুর্গাপুর উপজেলা যুবলীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। বুধবার (১৭ আগস্ট) দুপুরে পৌর শহরের বিরিশিরি এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা যুবলীগের সভাপতি আব্দুল হান্নানের সভাপতিত্বে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাদ্দাম আকঞ্জির সঞ্চালনায় বক্তব্য রাখেন- উপজেলা যুবলীগের সহ-সভাপতি পাভেল চোধুরী, যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাহীন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আল আমিন, দুর্গাপুর ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক আহাম্মদ মোড়লসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত যুবলীগের নেতাকর্মীরা। 

বক্তারা বলেন, ২০০৫ সালের ১৭ আগস্ট তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকারের প্রত্যক্ষ মদদে দেশব্যাপী একযোগে ৬৩ জেলায় ৫ শতাধিক স্থানে সিরিজ বোমা হামলা করা হয়। এতে স্তব্ধ হয়ে যায় গোটা দেশ। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ জঙ্গিবাদমুক্ত হয়েছে। এখন ওই জঙ্গিদের মদদদাতারা আবারো অন্ধকারে ডুবিয়ে দেয়ার ষড়যন্ত্রে লিপ্ত। তাদের প্রতিহত করতে দেশের সর্বস্তরের জনগণকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

এমএসএম / জামান

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত

বাঘায় বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস পালন

নেত্রকোনার কলমাকান্দায় ৯ বছর আগে জমি কিনে দলিল পাননি,সাবেক এমপির বাড়িতে অবস্থান