ঢাকা বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষমেলার উদ্বোধন


এস কে কামরুল হাসান, সাতক্ষীরা photo এস কে কামরুল হাসান, সাতক্ষীরা
প্রকাশিত: ১৭-৮-২০২২ দুপুর ৪:৫৯

‘বৃক্ষ প্রাণে প্রকৃতি-প্রতিবেশ, আগামী প্রজন্মের টেকসই বাংলাদেশ’ স্লোগানে সাতক্ষীরায় সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে। আজ বুধবার (১৭ আগস্ট) বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন সাতক্ষীরা-২ (সদর) আসনের সংসদ সদস্য মীর মোস্তাক আহমেদ রবি। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ূন কবির।

এ সময় উপস্থিত ছিলেন- জেলা পুলিশ সুপার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মো. নজরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী আরিফুর রহমান, বন বিভাগের সহকারী কর্মকতা অমিতা রানী মন্ডল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফতেমা তুজ জোহরা, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ রফিকুল ইসলাম, জেলা নার্সারী মালিক সমিতির সভাপতি মো. নরুল আমিন, জেলা শিল্পীকলা একাডেমির সদস্য সচিব মুশফিকুর রহমান মিলটন প্রমুখ।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, বৃক্ষ শুধু ফল, কাঠ আর ছায়া দান করেনা, মানুষের অস্তিত্ব রক্ষায় ভূমিকা রাখে। জলবায়ু পরিবর্তের ফলে দেশের দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের যে বিরূপ পরিবেশের সৃষ্টি হচ্ছে তা থেকে রক্ষা পেতে বৃক্ষের কোন বিকল্প নেই। প্রাকৃতিক দূর্যোগ মোকাবেলা এবং পরিবেশের ভারসাম্য রক্ষাসহ ভু-মন্ডলকে টিকিয়ে রাখার জন্য বৃক্ষের ভুমিকা অপরিসীম। এ জন্য তাঁরা বেশি বেশি করে গাছ লাগানোর আহবান জানান।

বক্তারা আরো বলেন, প্রতিদিন ফল খেলে রোগ বালাই দূর হবে, ফলের মাধ্যমে খাদ্য ও পুষ্টির চাহিদা পূরণ হয়। এ জন্য বাড়ির আঙিনা ও পতিত জমি খালি ফেলে না রেখে সেখানে ফল ও শাক-সবজি লাগানোর আহ্বান জানান।

মেলার উদ্বোধনী অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থীদের মাঝে ফলজ বনজ ও ঔষুধী গাছের চারা বিতরণ করা হয়। মেলায় ২৩টি স্টল অংশ নিচ্ছে।

এর আগে সকাল সাড়ে ১০টার সময় সাতক্ষীরা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনে থেকে সাতক্ষীরা জেলা প্রশসন ও বন বিভাগের আয়োজনে একটি র‌্যালী শহর প্রদক্ষিণের পর মেলাস্থল শহীদ আব্দুর রাজ্জাক পার্কে এসে শেষ হয়।

এমএসএম / জামান

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ

চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!

রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু

কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার

জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার

বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র‌্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার

মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত

ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ

স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের

ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে

মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা