ঢাকা সোমবার, ১২ অক্টোবর, ২০২৬

৬ দফা দাবিতে ডিএপি সার কারখানার শ্রমিক-কর্মচারীদের বিক্ষোভ সমাবেশ


আনোয়ারা প্রতিনিধি  photo আনোয়ারা প্রতিনিধি
প্রকাশিত: ১৮-৮-২০২২ দুপুর ১:১৩
চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত ডিএপি সার কারখানার (ড্যাপ) শ্রমিক-কর্মচারীরা ৬ দফা দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। গতকাল বুধবার (১৭ আগস্ট) সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কারখানা গেটে ডিএপিএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) ব্যানারে এ কর্মসূচি পালিত হয়। এ সময় কারখানার শতাধিক শ্রমিক-কর্মচারী উপস্থিত ছিলেন।
 
ডিএপিএফসিএল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সভাপতি ফরিদ আহম্মদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. আবু জাহেরের সঞ্চালনায় বক্তব্য দেন- ডিএপিএফসিএল ক্যাজুয়াল শ্রমিক-কর্মচারী ইউনিয়নের সভাপতি নাসির খান, আনোয়ার সাদাত, জাহেদুল আলম, মানিক কুমার, মো. জাকারিয়া, শাহ জালাল প্রমুখ।
 
মানববন্ধনে সিবিএ সভাপতি ফরিদ আহম্মদ বলেন, উৎপাদন বোনাস সংক্রান্ত হাইকোর্টের রিট পিটিশন নং ৬৩০২/২০২১-এর আদেশ নিষ্পত্তি না করা, অডিট আপত্তির নামে টাকা কর্তন বন্ধ, দীর্ঘদিন যাবৎ পদোন্নতি না দেয়া, শ্রমিক-কর্মচারীদের উচ্চতর গ্রেড প্রদান না করা, ২০২১-২০২২ অর্থবছরের উৎপাদন বোনাস প্রদান না করা ও অস্থায়ী শ্রমিক-কর্মচারীদের অগ্রাধিকারভিত্তিতে স্থায়ী নিয়োগ না দেয়ায় উল্লেখিত ৬ দফা দাবিতে শ্রমিক-কর্মচারীদের উদ্যোগে মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। অচিরেই কারখানা কর্তৃপক্ষ যদি আমাদের সাথে বৈঠক করে শ্রমিক-কর্মচারীদের দাবিসমূহ মেনে না নেন, তাহলে ৩০ তারিখের পর থেকে বৃহত্তর কর্মসূচি পালনসহ দাবি আদায়ে কারখানার উৎপাদন বন্ধ করে দেয়া হবে।
 
তিনি আরো বলেন, আমরা জানতে পেরেছি কারখানায় নিয়োগ বাণিজ্য চলছে। এই নিয়োগ বাণিজ্য যে কোনো মূল্যে শ্রমিক-কর্মচারীরা প্রতিহত করবে। 
 
শিল্প পুলিশের সহকারী পরিদর্শক শফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, গতকাল সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত ডিএপি সার কারখানার সামনে শ্রমিক-কর্মচারীদের ব্যানারে শান্তিপূর্ণভাবে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ বিষয়ে আমরা কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিক নেতাদের সাথে কথা বলেছি।
 
এ ব্যাপারে ডিএপি সার কারখানার ব্যবস্থাপক (প্রশাসন) মো. আলমগীর জলিল সাংবাদিকদের বলেন, কারখানার নিয়ম অনুযায়ী শ্রমিকদের যে কোনো বিষয়ে যদি দাবি-দাওয়া থাকে তাহলে কর্তৃপক্ষকে তা লিখিতভাবে জানাতে হয়। কিন্তু শ্রমিক-কর্মচারীরা কারখানা কর্তৃপক্ষকে অবহিত না করে হঠাৎ করে কেন মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করল তা আমাদের বোধগম্য নয়। তারপরও কর্তৃপক্ষ শ্রমিক-কর্মচারীদের ৬টি দাবি-দাওয়ার বিষয়ে অবগত হয়েছেন।
 
তিনি আরো বলেন, ডিএপি সার কারখানায় সরকারি বিধি অনুযায়ী জনবল নিয়োগ হয়। এখানে জনবল নিয়োগে কোনো ধরনের আর্থিক বাণিজ্য করার সুযোগ নেই। এ অভিযোগ ভিত্তিহীন। শ্রমিকদের বাকি দাবিগুলো বিসিআইসিতে অনেক আগেই লিখিতভাবে জানানো হয়েছে। আমরা বিশ্বাস করি বোনাসসহ অন্য দাবিগুলো দুয়েক মাসের মধ্যে সমাধান হবে।

এমএসএম / জামান

বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা

লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ

টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ

বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র‍্যালি

পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু

ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।

ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব

‎দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির

কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ

রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার