চাঁদপুরে সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে দুজনের প্রাণহানি
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বাড়িগাঁও এলাকায় আজ শুক্রবার আটটায় একটি নির্মানাধীন বাড়ির সদ্য নির্মিত সেপটিক ট্যাংকের সেন্টারিং খোলার সময় লিটন পাঠান (৪৫) ও রাসেল প্রধান (২৮) নামের দুই নির্মাণ শ্রমিকের প্রাণহানি ঘটে।
লিটন উপজেলার পুটিয়া এলাকার ওয়ালিউল্লাহ পাঠানের ছেলে। রাসেল প্রধান উপজেলার হুরমহিষা গ্রামের আলী আরশাদের ছেলে। নির্মানাধীন ভবনটি মালিক বাড়িগাঁও এলাকার আবুল বাশার। সেখানে লিটন ঠিকাদার হিসেবে ও রাসেল শ্রমিক (হেল্পার) হিসেবে কাজ করতেন জানা যায়।প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িগাঁও গ্রামের বাসিন্দা আবুল বাশার তাঁর নিজের জায়গায় একটি ভবন নির্র্মাণের কাজ শুরু করেন। প্রথমেই সেপটিক ট্যাংকের কাজ শুরু করেন। সেখানে রাসেলকে রাজমিস্ত্রি হিসেবে এবং লিটনকে শ্রমিক হিসেবে কাজের দায়িত্ব দেন ওই ব্যক্তি।
গত এক মাস আগে সেপটিক ট্যাংকটির নির্মাণকাজ শেষ হয়। আজ বেলা ৮টায় রাসেল ও লিটন ওই সেপটিক ট্যাংকের সেন্টারিং খুলে ভেতরে প্রবেশ করেন। এ সময় সেখানকার বিষাক্ত গ্যাসক্রিয়ায় তাঁরা জ্ঞান হারিয়ে ফেলেন এবং অল্প সময়েই দম বন্ধ হয়ে মারা যান। আশপাশের লোক ও নির্মানাধীন ওই বাড়ির লোকজন ঘটনাস্থলে এসে সেপটিক ট্যাংকের ভেতরে ওই দুই শ্রমিকের নিথর দেহ দেখতে পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের লোকজনকে মুঠোফোনে খবর দেন।
খবর পেয়ে পুলিশ ও স্থানীয় ফায়ার সার্ভিস বিভাগের কর্মীরা ঘটনাস্থলে যান এবং ১৯ আগস্ট শুক্রবার দুপুর ১২টায় ঘটনাস্থল থেকে তাঁদের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।এ বিষয়ে,মতলব দক্ষিণ থানার ওসি মোহাম্মদ মহিউদ্দিন মিয়া জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। নিহত ব্যক্তিদের পরিবারও মামলা করতে চাচ্ছে না। ময়নাতদন্তের জন্য তাঁদের মরদেহ চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এমএসএম / প্রীতি
বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২
পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব
পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই
শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া
চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ
এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস
কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত
কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন
সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান
নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ