ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার কেজি বিষাক্ত জেলি যুক্ত চিংড়ি জব্দ


চাঁদপুর প্রতিনিধি photo চাঁদপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৯-৮-২০২২ দুপুর ৪:২৩

চাঁদপুরে কোস্ট গার্ডের অভিযানে ১ হাজার কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়েছে।শুক্রবার (১৯ আগষ্ট ) দুপুরে কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১৯ আগস্ট)  রাত ১টার দিকে বাংলাদেশ কোস্ট গার্ড চাঁদপুরের স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট বি এম তানজিমুল ইসলামের নেতৃত্বে চাঁদপুর জেলার হরিণা ও আলুবাজার ফেরিঘাট এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে খুলনা থেকে চট্টগ্রামগামী একটি বাস তল্লাশি করে প্রায় ১ হাজার কেজি বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি জব্দ করা হয়। এ সময় বাসে জেলি পুশকৃত চিংড়ির প্রকৃত মালিক খুঁজে না পাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও বলেন, পরবর্তীতে চাঁদপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ তানজিমুল ইসলাম, সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মিজানুর রহমান এবং স্টেশন কমান্ডার চাঁদপুর লেফটেন্যান্ট বি এম তানজিমুল ইসলামের  উপস্থিতিতে জব্দকৃত বিষাক্ত জেলি পুশকৃত চিংড়ি মাটিতে পুঁতে বিনিষ্ট করা হয়।

এমএসএম / এমএসএম

বরগুনায় জি,টিভির প্রাইভেটকারও ইজিবাইকের সংঘর্ষে নিহত -২

পর্যটন ও পরিবেশ সুরক্ষায় কুয়াকাটায় তারুণ্যের উৎসব

পরনের কাপড় ছাড়া কিছুই নাই,চাল আসবাবপত্র সব পুড়ে ছাই

শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন করতে শালিখা থানা পুলিশের মোটরসাইকেল মহড়া

চাঁপাইনবাবগঞ্জে তিন উন্নয়ন প্রকল্পে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের অধিগ্রহণের চেক বিতরণ

এসি বাস চালু হতেই ফের বাধা, বাঁশখালীতে আটকে দেওয়া হলো এসআর পরিবহনের দুই এসি বাস

কুমিল্লা কবি পরিষদের দাউদকান্দি শাখার সভাপতি আমিনুল হক, সাধারণ সম্পাদক শাকিল সরকার

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

গোপালগঞ্জে সাইফুর রহমান নান্টুর মতবিনিময় সভা অনুষ্ঠিত

কক্সবাজার জেলা ডিবেট অ্যাসোসিয়েশনের কার্যনির্বাহী কমিটি গঠন

সুবর্ণচরে কৃতি শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান

নড়াইলে প্রেস কাউন্সিলের প্রশিক্ষণে নড়াগাতী রিপোর্টার্স ইউনিটির সাথে বৈষম্যের অভিযোগ

ঈমান আমল ছাড়া জান্নাত পাওয়া যায় না --মুফতি আরশাদ ইদ্রিস