ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

লোহাগড়ায় কিশোরীকে গণর্ধষণের অভিযোগে গ্রেপ্তার ১


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ২৭-৫-২০২১ রাত ৮:৪৬
নড়াইলে এক কিশোরীকে গণর্ধষণের অভিযোগ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তার হওয়া বিপ্লব শরীফ (৩৫) লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের নখখালী গ্রামের লতিফ শরীফের ছেলে। তাকে বৃহস্পতিবার দুপুরে কারাগারে পাঠানো হয়েছে।
 
ধর্ষণের শিকার ওই কিশোরীর বাড়ি লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের চাকুলিয়া গ্রামে। ওই ঘটনায় বৃহস্পতিবার সকালে কিশোরীর মা বাদী হয়ে লোহাগড়া থানায় মামলা করেছেন। মামলায় সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরো ৫-৬ জনকে আসামি করা হয়েছে। 
 
ওই কিশোরীর মা অভিযোগ করেন, মাগুরার মোহম্মদপুর উপজেলার মশাখালী গ্রামের রেজাউলের (৩০) সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে মেয়েটির। রেজাউল নড়াইল শহরের মহিষখোলায় ভাড়া থাকতেন। ওই বাসায় রেজাউল মেয়েটিকে এনে ৯ থেকে ১২ মে পর্যন্ত আটকে রেখে পাঁচজন পালাক্রমে ধর্ষণ করে। এরপর নড়াইল সদর উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের ঝিকরা গ্রামের এক বাড়িতে ১৮ মে পর্যন্ত আটকে রেখে তাকে পালাক্রমে ধর্ষণ করা হয়। সেখান থেকে পালিয়ে রক্ষা পায় কিশোরী। 
 
লোহাগড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান বলেন, গ্রেপ্তার হওয়া বিপ্লব শরীফকে কারাগারে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য নড়াইল সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ