নাঙ্গলকোটে দরিদ্র পরিবারের বাড়িঘর ভাংচুরের অভিযোগ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার হেসাখাল ইউপির ওমরগঞ্জ বাজার ও পাটোয়ার দক্ষিণপাড়া গ্রামের মৃত আলী সরকারের দরিদ্র স্ত্রী ছালেহা খাতুনের বসতবাড়ি ভাংচুরের অভিযোগ উঠেছে ওই গ্রামের মোবাশ্বের আলম মাস্টার গংয়ের বিরুদ্ধে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ছালেহা বেগম ও তার ছেলে হোটেল শ্রমিক জিয়াউল হক।
তারা অভিযোগ করে বলেন, মাস্টার মোবাশ্বের আলম, টুনি ভাঙ্গা গ্রামের কাসেম, সাইদ, দুলাল গং সকালে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পুরো বাড়িতে তাণ্ডব চালায়। এ সময় ছালেহা বেগমের ওপরও হামলা করে তারা। পরে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ ঘটনাস্থল থেকে মোবাশ্বের আলমকে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে অভিযুক্ত মোবাশ্বের আলমের সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি অভিযোগের বিষয়টি অস্বীকার করেন।
নাঙ্গলকোট থানার ওসি আ স আব্দুল নুর বলেন, ওই জায়গার মধ্যে কোনো বসতঘর ছিল না। রাতে তারা একটি দোচালা ঘর নির্মাণ করেন। বিষয়টি নিয়ে দুপক্ষের উপস্থিস্থিতে স্থানীয় ইউপি চেয়ারম্যান জালাল আহমেদ সমস্যাটি দু-এক দিনের মধ্যে সমাধান করার আশ্বাস দেন। যদি কোনো সমাধান না হয় তাহলে এজাহার দাখিল করলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার