সিংগাইরে গোয়েন্দা পুলিশের হাতে ২ মাদক ব্যবসায়ী আটক
মানিকগঞ্জ গোয়েন্দা পুলিশের ওসি মোশারফ হোসেনের তত্ত্বাবধানে এসআই মাহবুব আলমের অভিযানে সিংগাইর থেকে ৮০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে । শুক্রবার (১৯ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে অভিযান চলাকালে সিংগাইর উপজেলার জয়মন্টপ নতুন বাসস্ট্যন্ড-হাটখোলা রোডের যুবলীগ নেতা নুর মুহাম্মদের বাড়ির কাছ থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো- রমজান পাল (৪২) এবং আ. রাজ্জাক (৩৪)। তাদের দুজনের বাড়ি একই ইউনিয়নের দুর্গাপুর গ্রামে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মাহবুব আলম সাংবাদিকদের বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি একদল মাদক কারবারি ওই এলাকায় চালান লেনদেন করছে। কালক্ষেপণ না করে ওসি স্যার মোশারফ হোসেনের নির্দেশ মোতাবেক অভিযান পরিচালনা করে দুই মাদক কারবারিকে ৮০ পিস ইয়াবাসহ আটক করি।
তিনি আরো বলেন, আটককৃত রমজান পালের বিরুদ্ধে আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
এমএসএম / জামান
সিংড়ায় প্রশাসনের অভিযানে ৪ লাখ টাকা মূল্যের অবৈধ চায়না দুয়ারি জাল পুড়িয়ে ধ্বংস
উখিয়ায় ডুবন্ত কাঠের ক্যারিয়ারসহ ইয়াবা উদ্ধার, অস্ত্র-গুলিসহ আটক ৩
অভয়নগরে দুর্যোগ প্রশমন দিবস পালিত, র্যালি ও মহড়া
ডিম উৎপাদন বাড়িয়ে রপ্তানির সক্ষমতা অর্জন করতে হবে: প্রতিমন্ত্রী টুকু
উলিপুরে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
অসুস্থতার কথা বললেন অবরুদ্ধ চুয়েট ভিসি, চিকিৎসক বললেন ঠিক আছেন
সাপ্তাহিক দেশজনতার কথার উদ্যোগে 'মধূ শিক্ষা নিকেতনে' মেধাবীদের মাঝে শিক্ষা উপকরন বিতরন
হাটহাজারীতে দূর্যোগ প্রশমন দিবস পালিত
সড়কে দুর্ঘটনা কমাতে চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হওয়ার আহ্বান এসএমপি কমিশনারের
রাজস্থলীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
জয়পুরহাটে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত
আদমদীঘিতে দুর্যোগ প্রশমন দিবস পালিত
লাকসামে আন্তর্জাতিক দূর্যোগ প্রশমন দিবস পালিত
Link Copied