ঢাকা শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬

শাহাদাৎ হত্যাকান্ড

কুমিল্লায় কিশোর গ্যাংয়ের ৬ সদস্য গ্রেফতার


এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার photo এইচ এম মহিউদ্দিন, স্টাফ রিপোর্টার
প্রকাশিত: ২১-৮-২০২২ দুপুর ২:৪১

কুমিল্লা নগরীর আওয়ার লেডি অব ফাতেমা স্কুল এর সামনে দুর্ধর্ষ কিশোর গ্যাং ‘রতন গ্রুপ’ এর সদস্যরা শাহাদাৎ হোসেন (১৭)’কে প্রকাশ্য দিবালোকে জনবহুল রাস্তায় নৃশংসভাবে হত্যা করে। নিহত শাহাদাৎ হোসেন নগরীর পুরাতন চৌধুরী পাড়া এলাকার বশু মিয়ার বাড়ির মোঃ শাহ আলম ভূইয়ার ছেলে। নিহত শাহাদাৎ নগর উদ্যানের একটি রাইডের সাবেক কর্মচারী ছিলেন। ভিকটিম বেশ কয়েকদিন সেখানে চাকরি করেছে এবং গত ১৫ দিন আগে উক্ত চাকরি সে ছেড়ে দিয়েছে। পরে রতন গ্রুপের সদস্যরো তাকে একা পেয়ে চাকু দিয়ে প্রকাশ্যে হত্যা করা হয়। এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করার পর অভিযানে নামে কুমিল্লা র‌্যাব -১১ সিপিসি ২ এর সদস্যরা। 

ঘটনায় নিজেদেরকে আত্মগোপনে রাখতে গিয়ে র‌্যাবের অভিযানে মুলহোতাসহ ৬জনকেই আটক করা হয়। আটককৃতরা হলেন, নগরীর ফৌজদারী মফিজাবাদ কলোনীর আবুল কাশেমের ছেলে মোঃ রতন, মোঃ জহির মিয়ার ছেলে মোঃ আকাশ, শাহ আলমের ছেলে মোঃ সিয়াম হোসেন, ভাটপাড়া এলাকার মনিরুল ইসলামের ছেলে মোঃ আকাশ, কালিয়াজুড়ি এলাকার মৃত ফয়েজ মিয়ার ছেলে মোঃ ইয়াসিন আরাফাত@রাসেল,  বাগমারা এলাকার মোহন মিয়ার ছেলে আসিফ হোসেন রিফাত। গ্রেফতারকৃত আসামীদের ব্যাপক জিজ্ঞাসাবাদে তাদের দেখানো অবস্থান হতে ২ টি সুইচ গিয়ার, ৪ টি বড় ছোরা ও ১ টি এন্টি কাটার উদ্ধার করা হয়। 

এ ঘটনায় রবিবার সকালে কুমিল্লা র‌্যাব ১১ সিপিসি ২ এর মেজর মোহাম্মদ সাকিব হোসেন এক প্রেস ব্রিফিংয়ে জানান, আসামীদের দেওয়া তথ্য ও প্রাপ্ত সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় যে, ‘রতন গ্রুপ’ এর সদস্য রাব্বিল ভিকটিম শাহাদাৎ কে ধরে থাকা অবস্থায় তানজীদ সুইচ গিয়ার দিয়ে প্রথমে ভিকটিমকে এলোপাতাড়িভাবে আঘাত করে। গ্রুপের অন্য সদস্য রানা ভিকটিম শাহাদাৎ কে কিল-ঘুষি মারতে থাকা অবস্থায় অন্য সদস্য আকাশ সুইচ গিয়ার দিয়ে শাহাদাৎ এর পেটের বাম পাশে বারংবার আঘাত করতে থাকে।

অন্য সদস্য রতন, হাসিব, রিয়াজ, সানি, সাব্বির ও আরো কতিপয় সদস্য  ভিকটিম শাহাদাৎ কে লাথি ও ঘুষি মারতে থাকে এবং রাসেল, সিয়াম, আসিফ বড় ছুরি নিয়ে ভিকটিম শাহাদাৎ কে চারপাশ থেকে ঘেরাও করে রাখে এবং নবী ভিকটিমের পিঠে বড় ছুরি দ্বারা আঘাত করলে ভিকটিম শাহাদাৎ ঘটনাস্থলে মাটিতে লুটিয়ে পড়লে ‘রতন গ্রুপ’ এর সদস্যরা দ্রুত ঐ স্থান থেকে পালিয়ে আত্নগোপনে চলে যায়।   পরে র‌্যাব মাঠে নেমে অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের আটক করে কোতয়ালী থানার মাধ্যমে তাদেরকে জেল হাজতে প্রেরণ করা হয়। 

এমএসএম / এমএসএম

কবিরহাট পৌরসভার প্রথম নারী মেয়র প্রার্থী নূর জাহান গাজীর মৃত্যু

বাংলাদেশের প্রতিটি ঘরে ঘরে কর্মসংস্থান সৃষ্টি করতে চায় এই সরকার, ভোলায় - প্রতিমন্ত্রী আমিনুল হক

নেত্রকোণার কেন্দুয়ায় খুনের মামলার আসামি চারদিন পার হলেও গ্রেপ্তার হয়নি কেউ

পরীক্ষা ব্যবস্থা ডিজিটালাইজেশনে একিউএ গ্লোবালের সঙ্গে এনইউ'র চুক্তি

মেয়াদোত্তীর্ণ ও নকল ওষুধ, টুঙ্গিপাড়ায় দুই ফার্মেসিকে ২৫ হাজার টাকা জরিমানা

কুড়িগ্রামের চ‌রে জমি দখলকে কেন্দ্র ক‌রে সংঘর্ষ, নিহত ১

গলাচিপায় স্ব-কর্মসংস্থান সৃষ্টিতে ঋণের চেক বিতরণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

গলাচিপায় আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা

জিয়ানগরে আন্তর্জাতিক প্রবীন দিবস উদ্যাপিত

নেত্রকোণায় মহিলা ডিগ্রি কলেজে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ,শিক্ষক ও কর্মচারীদের কর্মবিরতি পালন

চারঘাটে পরিত্যক্ত অবস্থায় বিদেশি পিস্তল উদ্ধার করলো র‍্যাব-৫

আত্রাইয়ে কৃষক কার্ড ও কৃষি উপকরণ সহায়তা বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন

রাজস্থলীতে র‌্যালি মধ্যে দিয়ে ও আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত