তানোরে যুবকের রহস্যজনক মৃত্যু, ময়নাতদন্ত শেষে লাশ দাফন
রাজশাহীর তানোরে মধু (২২) নামে দুই সন্তানের জনকের রহস্যজনক মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কলমা বলাইপুকুর গ্রামের তসলিমের ছেলে। ময়নাতদন্ত শেষে তার লাশ দাফন করা হয়েছে। এ ঘটনায় নিহতের বড় ভাই আব্দুস সালাম বাদী হয়ে তানোর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করেছেন। গত ১৯ আগস্ট সকাল ৮টার দিকে কলমা ইউনিয়নের বলাইপকুর এলাকার ধানের জমি থেকে লাশটি উদ্ধার করে তানোর থানা পুলিশ।
এলাকাবাসী ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ৬ মাস আগে মধু তার ২ সন্তার ও স্ত্রীকে নিয়ে ধানের জমির মধ্যে গ্রাম থেকে দূরে বলাইপুকুর পাড়ে ছোট একটি টিনের চালার ঘর করে সেখানে বসবাস করে আসছিলেন। গত ৪ দিন আগে তার স্ত্রী ২ সন্তান নিয়ে বাবার বাড়িতে অবস্থান করছিলেন। রাতে তার স্বামী ওই টিনের ঘরে একাই ছিলেন। তবে কী কারণে তার মৃত্যু হয়েছে তা কেউ বলতে পারছেন না।
তানোর থানার ওসি কামরুজ্জামান মিয়া বলেন, ধানের জমিতে লাশ পড়ে আছে- এমন খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য (রামেক) হাসপাতালে প্রেরণ করা হয়। ময়নাতদন্ত শেষে রাতেই লাশ পরিবারে কাছে হস্তান্তর করা হলে রাতেই তার লাশ দাফন করা হয়। তবে মৃতুর কারণ এখনো জানা যায়নি।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied