কুবি ছাত্রলীগের বিক্ষোভ মিছিল
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রলীগ। রোববার (২১ আগস্ট) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ে অবস্থিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যের পাদদেশ থেকে এ বিক্ষোভ মিছিল শুরু হয়। বিক্ষোভ মিছিল শেষে ২১ আগস্ট গ্রেনেড হামলায় শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।
২১ আগস্ট সম্পর্কে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইলিয়াস হোসেন সবুজ বলেন, বাঙালি জাতির জন্য ১৫ আগস্টের মতো ২১ আগস্টও একটি শোকাবহ দিন হতে পারত। বিচার বিভাগ কর্তৃক তারেক জিয়ার যে রায় দিয়েছে, তাকে দেশে ফিরিয়ে এনে সেই রায় কার্যকর করার জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি।
বিক্ষোভ মিছিলে কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদকসহ বিভিন্ন হল, অনুষদের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
এমএসএম / জামান
অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন
এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে
বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ
পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন
পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত
রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ
টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী
বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক
বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্
শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী
Link Copied