মাদারীপুরে এনজিও পরিচালনার নামে টাকা আত্মসাতের অভিযোগ
মাদারীপুরে এনজিও পরিচালনার নামে শেয়ারদাতার টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। রোববার (২১ আগস্ট) সকালে মাদারীপুর শহরের একটি অফিসে রেবা পারভীন নামে এক শেয়ারহোল্ডার সংবাদ সম্মেলনের মাধ্যমে এ অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে সানমুন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের শেয়ারদাতা রেবা পারভীন দাবি করেন, ২০১১ সালে মাদারীপুরের শিবচর উপজেলার বাঁশকান্দি ইউনিয়নের সানকিরচর ভাওরকান্দি গ্রামের বাসিন্দা মো. নজরুল ইসলামের প্রস্তাবে ‘সানমুন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামে একটি বেসরকারি সংস্থায় শেয়ারদাতা হিসেবে মুনাফা পাওয়ার প্রতিশ্রুতিতে বিভিন্ন সময়ে মোট ৫৭ লাখ টাকা বিনিয়োগ করেন। কিন্তু গত কয়েক বছর ধরে সান মুন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান নজরুল ইসলামের কাছ থেকে বিনিয়োগ করা অর্থের মুনাফা তাকে না দিয়ে বিভিন্নভাবে উল্টো বিভিন্ন মামলা-মোকদ্দমা দিয়ে হয়রানি করছেন।
সংবাদ সম্মেলনে সরকারের কাছে সঠিক তদন্ত করে সান মুন বহুমুখী সমবায় সমিতি লিমিটেডের প্রধান নজরুল ইসলামের কাছ থেকে রেবা পারভীন তার বিনিয়োগের অর্থ ফেরতের দাবি জানান।
এমএসএম / জামান
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied