মধুখালীতে মোবাইলসহ তিন চোর আটক
বিপুল পরিমান চোরাই মোবাইল সেটসহ মোবাইল চোরচক্রের তিন সদস্যকে আটক করেছে ফরিদপুরের মধুখালী থানা পুলিশ।
২১ আগস্ট রোববার দুপুরে মধুখালী থানায় সাংবাদিকদের এক প্রেস ব্রিফিং এর মাধ্যমে এ তথ্য জানান মধুখালী সার্কেলের এ এস পি সুমন কর। এ সময় মধুখালী থানার ওসি(তদন্ত) মো. শফিকুল আলম, থানার দ্বিতীয় কর্মকর্তা চম্পক বড়–য়া, এস আই প্রবীর কুমার উপস্থিত ছিলেন।
প্রেসব্রিফিং এ মধুখালী থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে চোরাই মোবাইল ক্রয়-বিক্রয়ের এক সদস্যকে মধুখালী উপজেলার আশাপুর গ্রামের করিম শেখের বাড়ীতে অভিযান পরিচালনা করে তার পুত্র নয়ন শেখ(২৪)কে আটক করে। এ সময় নয়নের নিকট হতে বিভিন্ন মডেলের ৫টি মোবাইল সেট উদ্ধার করা হয়। নয়নকে জিজ্ঞাসাবাদে পুলিশ তার সহযোগি মকিদুল ইসলাম সজল(৩৯) পিতা সামাদ শেখ ও পবিত্র মিত্র(৩৪) পিতা- পরিতোষ মিত্র, গ্রাম- জামালপুর বাজার, থানা বালিয়াকান্দি, জেলা রাজবাড়ীকে আটক করা হয়। এসময় মকিদুল ইসলাম সজলের নিকট হতে ৭টি ও পবিত্র এর নিকট হতে ৪টি সহ মোট ১৬টি মোবাইল উদ্ধার করা হয়। তাদের নামে ৪১৩/৪১৪ ধারায় মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। মধুখালী থানার মামলা নং ২৫, তারিখ ২১/০৮/২০২২ খ্রি:।
এমএসএম / এমএসএম
এসিল্যান্ডের সাথে সাটুরিয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা
হাটহাজারীতে নানা আয়োজনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
জনগন বিএনপির সঙ্গেই আছে : আমানউল্লাহ আমান
সান্তাহারে র্যাবের অভিযানে ১শ বোতল ফেয়ারডিলসহ দুই নারী আটক
মধুখালীতে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
দাগনভূঞায় ভাষা শহীদ সালাম কলেজে বায়োমেট্রিক হাজিরার শুভ উদ্বোধন
শতাব্দী বাঁধন ব্লাড ব্যাংকের উদ্যোগে ২৫০ শিক্ষার্থীর বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়
রাণীশংকৈলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত
মিরসরাইয়ে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
নেত্রকোণার কলমাকান্দায় অনুমোদনহীন ভবন ভাঙার কাজ শুরু
রৌমারীতে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠা বাষির্কী পালিত