ঢাকা বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

পাথরঘাটায় মসজিদে প্রবেশকালে ৭০ বছরের বৃদ্ধকে বখাটের জুতাপেটা, বিচার চান মুসুল্লিরা


নিজস্ব সংবাদদাতা photo নিজস্ব সংবাদদাতা
প্রকাশিত: ২২-৮-২০২২ দুপুর ২:১৩
বরগুনার পাথরঘাটা উপজেলার ৬নং কাকচিড়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের শিংড়াবুনিয়া এলাকায় হজ পালন করা ৭০ বছরের এক বৃদ্ধকে জুতাপেটার ঘটনা ঘটেছে। রোববার (২১ আগস্ট) শেষ বেলায় ঘটনাস্থল পরিদর্শন করে উক্ত ঘটনার সত্যতা পাওয়া যায়।
 
জানা গেছে, গত ২০ আগস্ট (শনিবার) জোহরের নামাজ পড়ার জন্য আবেদ মোল্লা (৭০) নামে ওই বৃদ্ধ মসজিদে প্রবেশকালে একই এলাকার সুলতান পহলানের ছেলে রুহুল পহলান (৩০) নামে এক যুবক পায়ের জুতা দিয়ে বৃদ্ধকে আঘাত করে। এতে বৃদ্ধ আবেদ মোল্লা অসুস্থ হয়ে পড়লে স্থানীয় এবং পরিবারের লোকজন তাকে পাথরঘাটা সরকারি হাসপাতালে ভর্তি করে চিকিৎসা প্রদান করেন।
 
এ সংবাদ শুনে গণমাধ্যমকর্মীরা ঘটনাস্থল পরিদর্শনকালে জানা যায় বিভিন্ন তথ্য। ঘটনার বিবরণ স্থানীয় লোকজন ও মসজিদের মুসুল্লিদের নিকট জানতে চাইলে প্রথমেই সকলে দুঃখ প্রকাশ করেন এবং এমন ঘটনার নিন্দা জানান।
 
ঘটনার প্রত্যক্ষদর্শী ইয়াদুল (২০) জানান, আমার চোখের সামনেই বৃদ্ধ আবেদ মোল্লাকে রুহুল পহলান তার পায়ের জুতা দিয়ে আঘাত করে। এছাড়াও স্থানীয় সোবাহান হাওলাদার এবং মসজিদের ইমাম সাহেব মো. জাকির গোলদারসহ শনিবার জোহরের নামাজে উপস্থিত সব মুসুল্লি ঘটনার সত্যতা নিশ্চিত করেন।
 
স্থানীয়রা আরো জানান, আবেদ মোল্লা একজন দ্বীনদার ভালো মানুষ। যদিও পূর্বে আবেদ মোল্লা ও সুলতান পহলানের দুই পরিবারে পারিবারিক সমস্যা ছিল। কিন্তু তা অনেক আগেই মীমাংসা হয়ে যায়। কিন্তু তাতে তো আর এই বৃদ্ধ লোকটির কোনো দোষ ছিল না। তখন রুহুল পহলান দেশের বাইরে ছিলেন। রুহুল পহলান বাড়িতে এসে কিছুদিন পূর্বে আবেদ মোল্লাকে মারার হুমকিও দেন। এমন অবস্থায় আবেদ মোল্লা মসজিদে নামাজে আসতে ভয় পেতেন। তখন স্থানীয় সোবাহান হাওলাদারের মাধ্যমে রুহুল পহলানের বাবার সাথে বিষয়টি নিয়ে আলাপ করলে তিনি আবেদ মোল্লাকে মসজিদে নির্ভয়ে আসতে বলেন। তিনি বলেন, আমার ছেলেকে আমি সামলাব। তিনি তার ছেলেকে সামলানো তো দূরের কথা, কিছুই করেননি। বরং যারা ঘটনার প্রত্যক্ষদর্শী ছিলেন সুলতান পহলানের পরিবার থেকে তাদের হুমকি-ধমকিও দেয়। তার ছেলে তার কথা না রেখে বৃদ্ধ লোকটিকে জুতা দিয়ে কেমন করে পেটায়, আমরা এমন ঘটনার সঠিক বিচার চাই। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকর্মীরা অভিযুক্ত রুহুল পহলানের বাবা সুলতান পহলানের কাছে জানতে চাইলে তিনি জুতাপেটার কথা অস্বীকার করে বলেন, আমার জানামতে এমন কোনো ঘটনা ঘটেনিভ অভিযুক্ত রুহুল পহলানের সাক্ষাৎকার নিতে চাইলে তার পরিবার জানায়, সে বাড়িতে নেই।

এমএসএম / জামান

কাশিয়ানীতে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ১৭

নান্দনিক রূপে নজর কাড়ছে ভিক্টোরিয়া কলেজের ‘স্বাধীনতা সৌধ’

জাতীয় হকি তারকা মিন্টু ও শামীম স্মরণে শোক র‍্যালি

রামপালে ইতু হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যে দুই সহোদরসহ গ্রেপ্তার ৩, রিমান্ড আবেদন

দেবীগঞ্জে হিলফুল ফুজুল যুব সংগঠনকে ২২শ তালবীজ ও ফুলের চারা উপহার

টঙ্গীতে আওয়ামী লীগের কর্মসূচির প্রতিবাদে বিএনপি-যুবদলের পৃথক বিক্ষোভ মিছিল

নেছারাবাদে নতুন ইউএনও‌ আশিক আহমেদের সঙ্গে সাংবাদিকদের প্রথম মতবিনিময়

রাজশাহী প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি হলেন আব্দুস সবুর

কুড়িগ্রামে উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক রতন পোদ্দার গ্রেপ্তার

"রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম-সেবা)" পাচ্ছেন ঝিনাইদহ ডিবি পুলিশের এএসআই ইকলাচুর রহমান

অভয়নগরে বিজ্ঞান মেলা ও পুরস্কার বিতরণ

শিপ হ্যান্ডলিং অপারেটর নিয়োগে অনিয়ম, পণ্য খালাসে জটিলতার আশঙ্কা

পাবনায় মানবকল্যাণ ট্রাষ্টের মতবিনিময় সভায় প্রধান মন্ত্রীর একনজর দেখতে আশার প্রত্যাশা ট্রাস্ট প্রধানের