মাদারীপুরে ইউপি অফিস সহকারীর বেপরোয়া দুর্নীতি
মাদারীপুরের ডাসার উপজেলার কাজী বাকাই ইউনিয়ন পরিষদ এর অফিস সহকারী(কাম কম্পিউটার) আরিফ হোসেনের বিরুদ্ধে ব্যাপক দুর্নীতি ও আর্থিক অনিয়মের অভিযোগ উঠেছে।তার নিকট জন্ম নিবন্ধন এর সংশোধন করতে গেলে অনলাইনে আবেদন বাবদ ফরম প্রতি ৫০টাকা রাখেন। এরপর নির্ধারিত সময়ের পর সংশোধিত ফরম আনতে গেলে পুনঃরায় ফরম প্রতি ১৫০থেকে ২০০টাকা করে দিতে হয়।
জন্ম ও মৃত্যু নিবন্ধন বিধিমালা ২০১৭ এর বিধি ২৩এর উপ-বিধি (৭) এর ক্ষমতাবলে জারিকৃত প্রজ্ঞাপন থেকে জানা যায়, জন্ম তারিখ এর আবেদন ফি ১০০টাকা।জন্ম তারিখ ব্যতীত নাম,পিতার নাম,মাতার নাম,ঠিকানা সহ অন্যান্য তথ্যসংশোধন এর ফি ৫০টাকা।
কিন্তু এসব নিয়ম-নীতির কোনোই তোয়াক্কা করছেন না অফিস সহকারী আরিফ।যতবার জন্মতারিখ কিংবা নামের বানান ভুল হবে ঠিক ততবারই ভুক্তভোগীদের গুনতে হয় টাকা। তার এহেন কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে এমন অভিযোগ তুলছেন স্থানীয় ভুক্তভোগী সাধারণ মানুষজন।
ঘটনার সত্যতা জানতে (২০শে আগষ্ট) শনিবার ইউপি কার্যালয়ে সরেজমিনে যাওয়া হয়। সাংবাদিক পরিচয় গোপন রেখে পূর্বেই আবেদনকৃত জন্মনিবন্ধন এ মাতার নাম এর সংশোধিত ২টি ফরম চাওয়া হলে উক্ত অফিস সহকারী আরিফ দাবী করেন দিতে হবে ৩০০টাকা।
সরকার নির্ধারিত ফি কত এবং ৩০০টাকা কেন দিতে হবে তা জানতে চাওয়া হলে তিনি ধমকের সুরে বলেন,"কি ৩০০টাকার কথা শুনে ঘুম থেকে উঠছেন নাকি? এরপরে বলেন তাইলে থাক, ২৫০টাকা দেন।অতঃপর সংশোধিত ২টি ফরম বাবদ ২০০টাকা দেয়া হলে প্রথমে নিতে চাননি তিনি।অতঃপর অনেক্ষণ অনুরোধের পর ফরম ২টি প্রিন্ট করে দেন তিনি।
এ বিষয়ে বিস্তারিত জানতে কাজীবাকাই ইউপি চেয়ারম্যান নূর মোহাম্মদ হাওলাদারের ব্যবহৃত মুঠোফোনে একাধিকবার কল দেয়া হলেও পাওয়া যায়নি তাকে।
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা
কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু
Link Copied