তাড়াশে ছোট মাছ ধরার ধুন্দির ব্যাপক চাহিদা
সিরাজগঞ্জের চলনবিল অঞ্চলের তাড়াশে ছোট মাছ ধরার জন্য ধুন্দি শ্রেষ্ঠ কৌশল বলে মনে করছেন কৃষি পেশার জনগণ। তাই এর চাহিদা অতীতে ছিল এবং বর্তমানে আরো বৃদ্ধি পেয়েছে। এই কৌশল উপকরণটির নাম বিভিন্ন এলাকায় চাঁই নামে পরিচিত থাকলেও এই অঞ্চলে ধুন্দি বা ধিয়াল নামে পরিচিত। চলনবিল অধ্যুষিত তাড়াশ উপজেলায় বন্যার পানি আগমনের সাথে সাথে গ্রামের খাল-বিল, হাওড়-বাঁওড় কিংবা নদীতে মাছ ধরার মহোৎসব শুরু হয়েছে। মাছ ধরতে বিভিন্ন উপকরণ ব্যবহার হলেও চলনবিল অঞ্চলে ছোট মাছ ধরার জন্য ব্যবহৃত হয়ে থাকে পুরনো পদ্ধতির বাঁশের তৈরি চাঁই, যা তাড়াশ অঞ্চলে ধুন্দি বা ধিয়াল নামে পরিচিত। এই ধুন্দি কেউ বা তৈরি করে আবার কেউ কিনে সেটা দিয়ে মাছ ধরে। বিলাঞ্চলের কৃষকসহ বিভিন্ন পেশার মানুষ এর মাধ্যমে আয় করে জীবনযাপন করছেন।
সরেজমিন উপজেলার নওগাঁ হাটে দেখা যায় বিভিন্ন এলাকা থেকে বিক্রেতারা শত শত ধুন্দি নিয়ে সারিবদ্ধ হয়ে বিক্রি করছেন। একেকটি ধুন্দি বিক্রি করা হচ্ছে ৩০০ থেকে ৪০০ টাকায়। তবে বিক্রেতা ও ক্রেতারা খাজনা নিয়ে পড়ছেন বিপাকে। তবুও নিজেদের চাহিদা মেটাতেই ভিড় জমছে হাটগুলোতে।
বর্ষা শুরু হলেই বিশেষ পদ্ধতিতে বাঁশ দিয়ে তৈরি ওই সব ধুন্দি খাল-বিল, নদী-নালায় ১০-১৫ হাত ফাঁকে ফাঁকে বানা দিয়ে বসিয়ে মাছ ধরা হয়। এতে চিংড়ি, মোয়া, পুঁটি, বেলে, টেংরাসহ বিভিন্ন ধরনের ছোট মাছ ধরা পড়ে। এতে সাধারণ জনগণের মাছ কেনা লাগে না। মাছেভাতে বাঙালির ঐতিহ্য কথাটি ধরে রাখতেই সবাই এই সময় মাছ মারেন আবার কেউ কেউ টাকা আয়ও করেন।
ধুন্দি তৈরির কারিগর ভাদাশ গ্রামের আজম আলী জানান, বাঁশ দিয়ে ধুন্দি বাঁধতে হয়। অনেক কষ্ট হলেও এটা টেকসই। বর্তমানে বাঁশের কাঠির পরিবর্তে শুধু বাঁশের চটা দিয়ে তৈরি ফ্রেমে জাল দিয়েও ধুন্দি বানানো হচ্ছে। তবে জালের তৈরি ফাঁদ অনেক সময় ছিঁড়ে যাওয়া বা কাঁকড়ায় কেটে ফেলার সম্ভবনা থাকে। তাই বিলাঞ্চলের মানুষ বাঁশের তৈরি ধুন্দি বেশি পছন্দ করেন। বাঁশের ধুন্দির চাহিদা পূর্বে যেমন ছিল বর্তমানেও তেমন বেরেছে।
এমএসএম / জামান
আদমদীঘিতে জমিতে ধান গাছ বিনষ্ট করার অভিযোগ
মোহনগঞ্জে ডিঙ্গাপোতা হাওরে কোটি টাকার ফসল রক্ষা বাঁধের দুই হাজার ব্লক লুট
শেরপুরের ঝিনাইগাতীতে ঘোড়া জবাই করে মাংস বিক্রির অভিযোগ
বড়লেখা সীমান্তে বিজিবির সঙ্গে ভারতীয় চোরাকারবারিদের গোলাগুলি: অস্ত্রসহ আটক এক
পাঁচবিবিতে ২শ পিস ট্যাপেন্টাডল সহ যুবক আটক
সুনামগঞ্জ জেলা ডিবি পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পণ্যসহ আটক-২
মাছ ধরতে ১ লাখ টাকা চাঁদা, ফের দাবি ২ লাখ: খালিয়াজুরীতে জেলেদের হয়রানির অভিযোগ
নতুন কমিটির উদ্যোগে বদলে যাচ্ছে মিরগঞ্জ বাসস্ট্যান্ড জামে মসজিদের চিত্র
রেড ক্রিসেন্ট কুড়িগ্রাম ইউনিটের নির্বাচনে বিএনপি সমর্থিত শামসুল-মোস্তফা প্যানেলের জয়
হারিয়ে যাচ্ছে ভাদ্র মাসের তালের পিঠার স্বাদ
ভূরুঙ্গামারীতে বিশেষ অভিযানে ইয়াবা ও নগদ টাকাসহ অনলাইন ক্যাসিনো কারবারি শিপন ও তার সহযোগীরা গ্রেপ্তার
টেন্ডার বিজ্ঞপ্তি ছাড়াই সাগরদাঁড়ী এমএম ইনস্টিটিউশনের সরকারি বিভিন্ন মালামাল বিক্রির অভিযোগ