তানোরে বিদ্যুৎস্পৃষ্টে কৃষি শ্রমিকের শখের ঘোড়ার মৃত্যু
রাজশাহীর তানোরে এক কৃষক শ্রমিকের শখের ঘোড়া বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে মারা গেছে। মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে তানোর পৌর এলাকার জিওল-চাঁদপুর মহল্লায় এ দুর্ঘটনা ঘটে। ওই ঘোড়ার মালিকের বাড়ি চাঁদপুর মহল্লায়। তার নাম আক্কাছ আলী ওরফে বুদু। তিনি মৃত ইব্রাহিম কারিকরের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালের দিকে বুদু তার ঘোড়াটিকে ঘাস খাওয়াতে পাশের জিওল মহল্লায় এক ক্ষেতের ফাঁকা মাঠে ডাড়ক দিয়ে আসে। পরে বিকেলে তার নাতি আব্দুল্লাহ আল সিহাব (৯) ঘোড়াকে নিয়ে আসতে যায়।
এদিকে, ওই জমিতে জিওল মহল্লার মৃত আসাদের জামাই রহেদের বাড়ির বিদ্যুৎ লাইনের সংযোগ তার ছিঁড়ে আগে থেকে পড়েছিল। এহেন পরিস্থিতিতে ঘোড়াকে নিয়ে আসার সময় বিষয়টি বুদুর নাতি টের পাননি। এ সময় ওই ছেঁড়া তারের স্থলে ঘোড়া ঘাস খেতে যায়। এতে ঘোড়াটি বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। পরে ঘোড়ার মরদেহ উদ্ধার করে পরিবারের লোকজনের পরামর্শে মাটি দিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়।
এ বিষয়ে বুদু জানান, আমি কৃষিকাজ করে খাই। আমার বাবা ছাত্র অবস্থায় ঘোড়ায় চড়ে স্কুলে গেছেন। বর্তমানে আমাদের সোচনীয় অবস্থা হলেও পিতার মতো আমার শখ রয়েছে। তাই আমি বিভিন্ন কাজ করে খেলেও ঘোড়ায় চড়া একটা শখ রয়েছে বলে ৩০ হাজার টাকা দিয়ে ঘোড়াটি কেনা হয়। কিন্তু তার ঘোড়ার এমন মৃত্যু হওয়ায় ৪০ হাজার টাকার মতো ক্ষতি হয়েছে বলে আক্ষেপ করেন বুদু।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied