কুতুবদিয়ায় পানিতে ডুবে শিশু শিক্ষার্থীর মৃত্যু
কক্সবাজারের কুতুবদিয়ায় বাড়ির সামনের পুকুরে ডুবে এক শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৩ আগস্ট) সকালে উপজেলার উত্তর ধুরুং ইউনিয়নের সতরুদ্দিন দরফআলী মিস্ত্রির বাড়িতে এ ঘটনা ঘটে। শিশুটির নাম তাওরিন মনি। বয়স ৫ বছর। তাওরিন ওই গ্রামের রুস্তম আলীর মেয়ে। সে স্থানীয় সতরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রাক-প্রাথমিক শ্রেণির শিক্ষার্থী।
সূত্রে জানা যায়, আজ সকালে হাত-মুখ ধোয়ার সময় দরফআলী মিস্ত্রির বাড়ির সামনের পুকুরে পড়ে যায় তাওরিন। কিন্তু পরিবারের কেউই বিষয়টি টের না পাওয়ায় পানিতে তলিয়ে যায় সে। পরে স্থানীয়রা তাকে মৃতবস্থায় পুকুর থেকে উদ্ধার করেন।
শিশুটির মৃত্যুতে শোক জানিয়েছে সতরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিবার।
এমএসএম / জামান
কালিয়াকৈরে জাতীয় যুব দিবস পালিত
বাকেরগঞ্জে নববধূকে ধর্ষণের অভিযোগ: মামলার ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২ আসামি কারাগারে
নানা আয়োজনে পানছড়ি ৩ বিজিবির ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
পটুয়াখালীতে জাতীয় যুব দিবস পালিত: ৫ লাখ টাকার যুব ঋণ বিতরণ ও বর্ণাঢ্য র্যালি
তাড়াশে জাতীয় যুব দিবস পালিত
কচাকাটা কলেজে ৪ পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ: অধ্যক্ষ ও সভাপতির কুশপুত্তলিকা দাহ, মানববন্ধন
ঠাকুরগাঁওয়ে উদীচীর ৫৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত: আলোচনা সভা ও সাংস্কৃতিক পরিবেশনা
সেন্টমার্টিন সংলগ্ন গভীর সমুদ্রে বোটসহ ১০ হাজার কেজি ইউরিয়া সার জব্দ: আটক ৯
শ্যামনগরে 'নক্ষত্রের অভিবাদন': বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা গুণীজনদের সংবর্ধনা প্রদান
ঘিওরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত: আলোচনা সভা ও হাত ধোয়ার প্রদর্শনী
এইচএসসিতে সিলেট এমসি কলেজ থেকে মেহরাবুলের গোল্ডেন জিপিএ-৫ অর্জন
চাঁদপুরে রডবোঝাই ট্রাকসহ ৩ হাজার ৯২০ পিস ইয়াবা জব্দ: গ্রেপ্তার ২
উল্লাপাড়ার দুই শত বছরের ঐতিহাসিক দুর্গানগর মন্দিরে ৫ বছর ধরে পূজা বন্ধ
Link Copied