গলাচিপায় সেলাই মেশিন বিতরণ
পটুয়াখালী-৩ আসনের, গলাচিপা-দশমিনা নির্বাচনী এলাকার, গলাচিপা উপজেলা অংশের ৫৫জন হত দরিদ্র অসহায়, বিধবা-বৃদ্ধ-পরিবার কে ২লাখ ৭৫ হাজার টাকার চেক (প্রতিজন কে ৫ হাজার টাকা করে) আনুষ্ঠানিক ভাবে বিতরণ করেন, দক্ষিণ জনপদের মানবিক মূল্যবোধ সম্পন্ন ও জন দরদী সংসদ সদস্য আলহাজ্ব এস এম শাহজাদা (এমপি)। গতকাল বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমার এর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ সুযোগ্য চেয়ারম্যান ও জননেতা মু. শাহীন শাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা টিটো, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মাহাবুব হাসান শিবলী, প্রেস ক্লাব সভাপতি মু. খালিদ হোসেন মিলটনসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতৃবৃন্দ। পরে গলাচিপা উপজেলার ৬৭টি স্কুল, কলেজ, মাদ্রাসা প্রতিষ্ঠানে শ্রেণি কক্ষের জন্য ১শত ৮৭টি, বৈদ্যুতিক সিলিং ফ্যান, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের কাছে হস্তান্তর করেন। এছাড়াও দুস্ত প্রশিক্ষিত নারীদের মাঝে ৫টি সেলাই মেশিন বিতরণ করেন। মাননীয় সংসদ সদস্য এস এম শাহজাদা তার বক্তব্যে বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সরকার মানুষের কল্যাণে যে, সহায়তা দিয়ে যাচ্ছে তা বিশ্বে বিরল দৃষ্টন্ত। উল্লেখ্য যে, অর্থের চেক প্রাপ্ত ব্যক্তিরা প্রধানমন্ত্রী ও এমপি জন্য কৃজ্ঞতা জানিয়ে দোয়া করেন।
এমএসএম / এমএসএম
হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার
ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা
দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক
বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক
গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার
মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার
তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক
উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার
নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ
পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা
ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের