ঢাকা বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬

শিক্ষকের নামে মিথ্যাচারের অভিযোগে কুবি শিক্ষক সমিতি নিন্দা


ইকবাল হাসান, কুবি photo ইকবাল হাসান, কুবি
প্রকাশিত: ২৪-৮-২০২২ দুপুর ২:৫৮
কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের সাবেক রেজিস্ট্রার ড.মোঃ আবু তাহেরের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও কর্মচারী পরিষদের  মিথ্যাচার ও মানহানিমূলক বক্তব্যের প্রতিবাদ লিপি প্রদান  ও তিন(৩) কার্য দিবসের মধ্যে অধ্যাপক হেনস্তার দায়ে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করা না হলে পরবর্তীতে কঠোর কর্মসূচি গ্রহণ করা হবে বলেও জানান  কুমিল্লা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
 
 মঙ্গলবার (২৩ আগস্ট ) রাতে সভাপতি ড. দুলাল চন্দ্র নন্দী ও সাধারন সম্পাদক ড. মো. মোকাদ্দেস-উল-ইসলাম স্বাক্ষরিত এই প্রতিবাদ লিপি প্রকাশ করে বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি। 
 
প্রতিবাদ লিপিতে বলা হয়,পদার্থ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আবু তাহেরের ( কর্মকর্তা-কর্মচারীর একাংশ) বিরুদ্ধে হওয়া  মিথ্যাচার ও মানববন্ধনের  তীব্র নিন্দা জানায়। শিক্ষক সমিতি মনে করে যে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে তাঁর মানহানি হয়েছে ফলে তা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সমগ্র শিক্ষকেরই মানহানির শামিল। এটি সম্মানিত শিক্ষকের বিপক্ষে একধরনের ধৃষ্টতা ও ঔদ্ধত্য প্রদর্শন। এধরনের কর্মকাণ্ড কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা ও পারস্পরিক সৌহার্দ্যের জন্য ভয়াবহ হুমকি স্বরূপ।
 
প্রতিবাদ লিপিতে আরও বলা হয়, পূর্বে বিশ্ববিদ্যালয়ে এধরনের কর্মকর্তা-কর্মচারীর ধৃষ্টতা ও স্পর্ধা পরিলক্ষিত হয়নি, এভাবে চলতে থাকলে বিশ্ববিদ্যালয়ের সার্বিক পরিবেশ সম্মানিত শিক্ষকবৃন্দের পাঠদানের অযোগ্য হয়ে পড়বে। 
 
উল্লেখ্য, কর্মকর্তা- কর্মচারীদের সাথে অসৌজন্যমূলক আচরণ, ফাইল আটকে রাখা, অনুসারীদের সুবিধা প্রদানসহ বিভিন্ন অভিযোগের আন্দোলনের মুখে রেজিস্টার পদ থেকে পদত্যাগ করতে বাধ্য হন অধ্যাপক আবু তাহের।

এমএসএম / এমএসএম

অপ্রতিম হত্যার বিচার ত্বরান্বিত করার দাবিতে কুবিতে মানববন্ধন

এইচএসসির ফল ২৫-২৯ অক্টোবরের মধ্যে

বাকৃবিতে বিশ্ব ডিম দিবসে ৪ হাজার ডিম বিতরণ

পবিপ্রবির উপ-উপাচার্যসহ বাংলাদেশি গবেষক দলের জাপান সফর

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে মহালয়া উদযাপন

পবিপ্রবি ছাত্রদল সভাপতির সাংগঠনিক পদ স্থগিত

রাবিতে সাংবাদিক পেটানোর ঘটনায় ৪ জনের ছাত্রত্ব বাতিলের সুপারিশ

টানা ৩ বার ২% গবেষকের তালিকায়, সাবেক পাবিপ্রবি ছাত্রদল নেতা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শেকৃবির ৭ শিক্ষার্থী

বিশ্বসেরা ২ শতাংশ গবেষকের তালিকায় পাবিপ্রবির ৮ গবেষক

‎বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় কুবি শিক্ষক মোহাম্মদ শফি উল্যাহ্

শ্রেণিকক্ষের জ্ঞান কাজে লাগিয়ে কুবিতে শিক্ষার্থীদের উদ্যোক্তা মেলা

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন নজরুল বিশ্ববিদ্যালয়ের ১৪ শিক্ষার্থী