দেশের বাইরে থাকলেও মাসে মাসে বেতন নেন মাদারীপুরের স্কুল শিক্ষিকা
মাদারীপুরের শিবচরের স্পেন থেকেও স্কুলে বেতন নিচ্ছেন শিক্ষিকা। ওই শিক্ষিকা উপজেলার পূর্ব কাচিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার গত এপ্রিল মাস থেকে স্কুলে আসেন না। তবে মাসে মাসে তুলে নেন বেতন। এই ঘটনায় ক্ষোভ বিরাজ করছে স্থানীয়দের মাঝে। অনুসন্ধানে জানা গেছে, মাদারীপুরের শিবচর উপজেলার পূর্ব কাচিকাটা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা সোনিয়া আক্তার গত ২৮ মার্চ স্কুল থেকে দুই দিনের ছুটি নেন। এরপর থেকে আর স্কুলে আসেননি। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের কিছু অসাধু কর্মকর্তাদের যোগসাজশে তিনি প্রতি মাসে বেতন ভাতা তুলে নিচ্ছেন।
সোনিয়াদের বাড়ি গিয়ে সোনিয়ার বিষয়ে জানতে চাইলে সোনিয়ার বাবা জাকির হোসেন জানান, তার মেয়ে ছুটি নিয়ে স্বামীর কাছে স্পেন গেছে।স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জামিলা বেগম বলেন, সোনিয়া দুই দিনের ছুটি নিয়ে স্কুল থেকে গেছে। এরপর থেকে তার ফোন নম্বর বন্ধ। স্কুল সূত্রে জানা গেছে, স্কুলটিতে বর্তমানে ৬ জন সহকারী শিক্ষক রয়েছেন তবে পদ রয়েছে ৮ জনের। স্কুলে শিক্ষার্থীর সংখ্যা দুই শতাধিক। স্থানীয়দের দাবী শিক্ষক কম থাকায় ব্যাঘাত ঘটছে শিক্ষা কার্যক্রমে। তবে এ ব্যাপারে শিবচর উপজেলার শিক্ষা অফিসার রফিকুল ইসলাম কথা বলতে রাজি হননি।
জানতে চাইলে মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, 'বিষয়টি নিয়ে কোন অভিযোগ আমার কাছে আসেনি। বিষয়টি জানার পর শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) খোঁজ খবর নিতে বলা হয়েছে।'
এমএসএম / এমএসএম
বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত
হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু
ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ
উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন
মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১
কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন
শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন
আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত
মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫
নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ
৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা