মঠবাড়িয়ায় সাক্ষীকে প্রাণনাশের হুমকি আসামির, থানায় জিডি
পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি আলোচিত মামলার আসামি উপজেলার ৪নং দাউদখালী ইউনিয়নের হারজী গ্রামের মৃত কাঞ্চন আলী হাওলাদারের ছেলে গফ্ফার হাওলাদার গত ২২ আগস্ট সোমবার বেলা ১১টায় উপজেলা সমাজসেবা কার্যালয়ে তার সাথে দুজন অপরিচিত লোক নিয়ে ইউনিয়ন সমাজকর্মী মো. হুমায়ুন কবির ও কারিগরি প্রশিক্ষক মো. শাহ আলমকে অফিসে প্রবেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং মামলার সাক্ষী হিসেবে কোনো জবানবন্দি না দেন, সে বিষয় উভয়কে একই সময় খুন-জখমের হুমকি প্রদান করে।
জিডি সূত্রে জানা গেছে, এ সময় উপজেলা সমাজসেবা অফিসের অফিস সহায়ক জাহিদুল ইসলাম, ইউনিয়ন সমাজকর্মী মমতাজ বেগম ও সাবেক ইউনিয়ন সমাজকর্মী ফারুক মিয়া উপস্থিত ছিলেন। এ ঘটনায় ২৪ আগস্ট বুধবার একই সময় মো. শাহ আলম ও মো. হুমায়ুন কবির গফ্ফারের বিরুদ্ধে স্থানীয় থানায় দুটি সাধারণ ডায়েরি করেন, যার নং ১১৪০, ১১৪১।
উল্লেখ্য, ২০১৮ সারের ৩ জুন মঠবাড়িয়া সমাজসেবা কার্যালয়ের তৎকালীন সমাজসেবা অফিসার মো. আখলাকুর রহমান, হাজী গুলশান আরা এতিমখানার ভুয়া বিল অনুমোদন না করায় উক্ত এতিমখানার সভাপতি গফ্ফার সন্ত্রাসী বাহিনী নিয়ে অফিস চলাকালীন অফিসে প্রবেশ করে আখলাকুর রহমানকে হত্যার উদ্দেশ্যে হামলা করে মাথায় মারাত্মক জখম করে। ওই ঘটনায় স্থানীয় জনগণ ও অফিসের লোকজন তাকে ধরে থানা পুলিশে সোপর্দ করেন।
পরবর্তীতে তার বিরুদ্ধে মঠবাড়িয়া থানায় একটি ফৌজদারি মামলা দায়ের করা হয়, যার নং ০৬/১৮৪। বর্তমানে মামলাটি পিরোজপুর চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে বিচারাধীন। উক্ত মামলার ২নং সাক্ষী মো. শাহ আলম ও ৮নং সাক্ষী মো. হুমায়ুন কবির। ওই মামলায় যথাসময় আদালতে হাজির হয়ে বিচারকের সামনে গফ্ফারের বিরুদ্ধে তারা দুজনে যাতে সাক্ষী প্রদান না করেন, সেজন্য তাদের জীবননাশের হুমকি প্রদান করেন গাফ্ফার।
উপজেলা সমাজসেবা অফিসার শফিকুল আলম বলেন, আমি ওই দিন অফিসের কাজে মঠবাড়িয়ার বাইরে ছিলাম। তবে বিষয়টি আমি শুনেছি এবং এ বিষয়ে আমার অফিস স্টাফ হুমায়ন কবির ও শাহ আলম মঠবাড়িয়া থানায় পৃথক দুটি সাধারণ ডায়েরি করেছেন।
এমএসএম / জামান
উত্তরাঞ্চলের অধিকাংশ সংসদ সদস্য বিরোধী দলের হওয়ায় সরকার এ অঞ্চলকে বাজেট বৈষম্যের মাধ্যমে উন্নয়ন থেকে বঞ্চিত রেখেছে
বারহাট্টায় যথাযোগ্য মর্যাদায় জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
গাজীপুরে ঐতিহ্যবাহী মানিক্য মাধবের রথযাত্রা শুরু
রাণীশংকৈলে জুলাই শহীদ দিবস-২০২৬ পালিত
জুলাই শহীদ দিবস উপলক্ষে পটুয়াখালীতে শ্রদ্ধাঞ্জলি ও আলোচনা সভা অনুষ্ঠিত
রায়পুরে ‘জুলাই শহিদ দিবস ২০২৬’ উদযাপিত
জয়পুরহাট জেলা ছাত্র শিবিরের নতুন কমিটি গঠনঃ সভাপতি আশরাফুল, সেক্রেটারি তারেক
জুলাই শহীদ দিবস ২০২৬: বাঘায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
মাদারীপুরে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস উদযাপিত
ভূরুঙ্গামারীতে মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
মানিকগঞ্জে 'জুলাই শহীদ দিবস' পালিত
নড়াইলে পাতিয়ার বিলে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ