ঢাকা শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬

মাদারীপুরে ডায়াগনস্টিক সেন্টার ভাংচুর, ৫৭ লাখ টাকার ক্ষতি


আরাফাত হাসান, মাদারীপুর photo আরাফাত হাসান, মাদারীপুর
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ১২:৪
মাদারীপুরে ছাত্রদলের সাবেক সভাপতি শাহীন মৃধার মালিকানাধীন প্রত্যাশা ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালিয়ে ব্যাপক ভাংচুর করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে একদল সন্ত্রাসী অতর্কিতভাবে অস্ত্রশন্ত্র নিয়ে হামলা চালায়। এতে ডায়াগনস্টিক সেন্টারের আলট্রাসনোগ্রাফি মেশিনসহ প্রায় ৫৭ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি দাবি করেছেন। দোষীদের বিচারের দাবি করে রাত ৯টার দিকে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী শাহীন মৃধা।
 
শাহীন মৃধা সাংবাদিকদের বলেন, দীর্ঘ বছর ধরে মাদারীপুর পৌর শহরের সদর হাসপাতাল সংলগ্ন সড়কে ‘প্রত্যাশা ডায়াগনস্টিক সেন্টার’ নামে একটি প্রতিষ্ঠান পরিচালন করে আসছি। এতে বিভিন্ন সময় একাধিক মোবাইল নাম্বার থেকে আমার কাছে চাঁদা দাবি করে আসছে সন্ত্রাসী মহল। কিন্তু তাদের দাবিকৃত অর্থ না দেয়ায় ক্ষুব্ধ হয়ে বুধবার বিকেল ৫টার দিকে ১০-১২ জনের একদল সংঘবদ্ধ বখাটে ডায়াগনস্টিক সেন্টারে হামলা চালায়। এতে ডায়াগনস্টিক সেন্টারের সামনের গ্লাস, বিভিন্ন পরীক্ষাগার, রেস্ট রুমসহ আলট্রসনোগ্রাফি মেশিন ভাংচুর করা হয়। এ সময় কয়েকজন কর্মীকেও মারধর করে সন্ত্রাসীরা। পরে মাদারীপুর সদর থানায় খবর দিলে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে পুলিশ আসার আগেই সন্ত্রাসীরা পালিয়ে যায়।
 
দলীয় কোনো কারণে হামলা হয়েছে কি-না, এমন প্রশ্নের জবাবে শাহীন মৃধা বলেন, এখানে দলীয় কোনো কারণে আমার ব্যবসা প্রতিষ্ঠানে হামলা হয়নি। চাঁদা না দেয়ার কারণে এ হামলা হয়েছে। তবে নির্দিষ্ট করে আপাতত কারো নাম বলতে পারছি না। সিসিটিভি ফুটেজ দেখে সন্ত্রাসীদের শনাক্ত করা হবে। আমি থানায় অভিযোগ দিয়েছি।
 
এ ব্যাপারে মাদারীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ভুক্তভোগী থানায় লিখিত অভিযোগ দিয়েছেন। সিসিটিভির ফুটেজ দেখে দোষীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / জামান

বাগেরহাটে ধর্মীয় আচার অনুষ্ঠানের মধ্যে দিয়ে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উযযাপিত

হাটহাজারীতে বন কর্মকর্তা লুৎফর রহমানের মর্মান্তিক মৃত্যু

ওসি'রতন সেখের নেতৃত্বে আলোচিত হ্যান্ডক্যাপ নিয়ে পালিয়ে যাওয়া আসামিকে ২৪ ঘন্টার ভিতরে আটক করেছে পুলিশ

উলিপুরে সরকারি রাস্তা থেকে অবৈধ বসতবাড়ী সরিয়ে নেয়ার আইনি নোটিশ

বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি,সহাবস্থান ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ- কৃষিমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিন

মাদারীপুরে বোমা বানাতে গিয়ে বিস্ফোরণ, আহত ৬, আটক ১

কৃষকের মুখে হাসির ঝিলিক : ত্রিশালে বর্ষাকালীন ঝিঙ্গার বাম্পার ফলন

শেরপুরে ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী উৎসব উদযাপন

আত্রাইয়ে শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

মধুখালীতে বাস-ট্রাক সংঘর্ষে সুপারভাইজার নিহত, আহত ১৫

নব দিগন্ত ফাউন্ডেশনের পক্ষ থেকে দুস্থদের মাঝে ছাগল বিতরণ

৭ কোটি ৪২ লাখ টাকার পোর্ট রোডে সড়কের মাঝেই স্থাপনা, দায় নিচ্ছেন না কর্মকর্তারা

‎কুতুবদিয়ায় পানিতে ডুবে ৩ বছরের শিশুর মৃত্যু