ঢাকা বৃহষ্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬

তানোরে থানা থেকে গায়েব হওয়া মোটরসাইকেলটি এখন কোথায়?


সোহানুল হক পারভেজ, তানোর photo সোহানুল হক পারভেজ, তানোর
প্রকাশিত: ২৫-৮-২০২২ দুপুর ১২:৫৬
রাজশাহীর তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলছেন, দুর্ঘটনার পর আটক করা মোটরসাইকেলটি তার মালিককে গতকাল বুধবার সকালে বুঝিয়ে দেয়া হয়েছে। এ বিষয়ে একটি জিম্মানামা তৈরি করা হয়েছে। জিম্মাদারও বলছেন পুলিশ গাড়ি বুঝিয়ে দিয়েছে। কিন্তু দেখতে চাইলে মোটরসাইকেলটির মালিক আর গাড়ি দেখাতে পারছেন না। তার বাড়িতে এ প্রতিবেদক গাড়ির ছবি তুলতে গেলে তিনি গাড়ি রাখার স্থান দেখান কিন্তু মোটরসাইকেলের হদিস পাওয়া যায়নি।
 
মোটরসাইকেলটির মালিকের নাম বেলাল হোসেন (৩৯)। তার বাড়ি তানোর পৌর এলাকার বুরুজ মহল্লায়। গত ৩ মার্চ সন্ধ্যায় এক দুর্ঘটনার পর মোটরসাইকেলটি তানোর থানার এসআই মানিক জব্দ করে থানায় নিয়ে আসেন। গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর রাজশাহী-হ-১১-৬১২২। এ ঘটনার পর থেকে আহত ব্যক্তির সঙ্গে মোটরসাইকেল মালিক মীমাংসার চেষ্টা করছিলেন। মীমাংসা না হওয়ার কারণে তিনি মোটরসাইকেল নিতে থানায় যাননি।
 
তবে মাঝেমধ্যেই থানায় গিয়ে মোটরসাইকেলটি দেখে আসেন। মীমাংসার পর গত ২৪ জুন মীমাংসাপত্র নিয়ে থানায় মোটরসাইকের নিতে গেলে ওসি কামরুজ্জামান মিয়া বলেন, এসআই মানিক মোটরসাইকেলটি আটক করেছিলেন। তিনি অন্যত্র বদলি হয়ে গেছেন। মোটরসাইকেলটি নিতে চাইলে মানিককে নিয়ে আসতে হবে। এছাড়া তিনি মোটরসাইকেলের ব্যাপারে অবগত নন। তাকে ১৫ দিন পরে দেখা করতে বলেন।
 
বেলাল হোসেন জানান, ১৫ দিন পর থানায় গেলে ওসি তাকে থানা থেকে অপমান করে বের করে দেন। নিরুপায় হয়ে  পুলিশ সুপারের কার্যালয়ে লিখিত অভিযোগ করেন।
 
ওসি কামরুজ্জামান বলেন, তিনি ওই মোটরসাইকেলের ব্যাপারে কিছুই জানেন না। এসআই মানিক মোটরসাইকেলটি আটক করেছিলেন। তিনি অন্যত্র বদলি হয়ে গেছেন।
 
বিষয়টি অবগত হয়ে ওই দিন বিকেলেই রাজশাহীর পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন সেদিনই গাড়িটি বের করে দেয়ার নির্দেশ দেন।
 
গতকাল বুধবার (২৪ আগস্ট) মোটরসাইকেলের বিষয়ে জানতে চাইলে তানোর থানার ওসি বলেন, এসআই মানিক মোটরসাইকেলটি আটক করে জব্দ তালিকা তৈরি করেনি। সে আসেওনি। অনেক খোঁজাখুঁজির পর তিনি মালখানায় মোটরসাইকেলটি পেয়েছেন। স্থানীয় একজন কাউন্সিলরসহ কয়েকজন জিম্মাদারের মাধ্যমে সকালে মোটরসাইকেলটি তার মালিককে বুঝিয়ে দিয়েছেন।
 
যোগযোগ করা হলে এসআই মানিক বলেন, তিনি রীতিমতো ওসির অনুমতি নিয়ে জিডি মূলে মোটরসাইকেল আটক করেছিলেন। যেহেতু ঘটনাটি মীমাংসা হয়ে যাবে, তাই জব্দ তালিকায় তোলা হয়নি। ওসি তখন বলেছিলেন, মীমাংসা হলে আরেকটি জিডি করে মোটরসাইকেল মালিককে দেয়া যাবে। জিডিসহ মোটরসাইকেল বুঝিয়ে দেয়ার জন্য আগামী ২৮-২৯ তারিখের দিকে তিনি তানোর থানায় যাবেন।
 
এদিকে, মোটরসাইকেলের মালিক বেলাল হোসেন জানান, মঙ্গলবার রাতেই ওসি তাকে থানায় ডাকেন। তিনি বুধবার (২৪ আগস্ট) সকালে থানায় যান। তার সঙ্গে আরো লোকজন ছিল। তিনি মোটরসাইকেল পাননি। কিন্তু ওসি স্যার তাকে ২৫ হাজার দিয়ে দিয়েছেন।  তিনি স্বীকার করেন যে, তিনি আসলে মোটরসাইকেল পাননি। তবে কেনা দামের চেয়ে ৫ হাজার টাকা কম নিয়ে পুলিশের সঙ্গে তার মীমাংসা হয়েছে। তিনি জিম্মানামায় মোটরসাইকেল বুঝে পেয়েছেন বলে সই করে দিয়েছেন। এখন তাকে আইনত বলতে হবে যে, তিনি মোটরসাইকেলটি বুঝে পেয়েছেন।
 
মালিকের পরিচয় ও গাড়ির নম্বর উল্লেখ করে জিম্মানামায় লেখা হয়েছে, ‘থানা হেফাজতে থাকা মোটরসাইকেলখানা নিম্নে বর্ণিত সাক্ষীদের মোকাবেলায় নিজ জিম্মায় গ্রহণ করিয়া এই মর্মে অঙ্গীকার করিতেছি যে, থানা বা আদালত তলব করামাত্রই যথাসময়ে যথাস্থানে মোটরসাইকেল হাজির করিয়া দিতে বাধ্য থাকিব। অন্যথায় আইনানুগ আমলে আসিব।’
 
এই জিম্মানামার প্রধান জিম্মাদার হয়েছেন তানোর পৌরসভার ৭, ৮ ও ৯ নম্বর সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মোমেনা আহম্মেদ। জানতে চাইলে তিনিও বলেন, থানা ওসি মোটরসাইকেলের বদলে ২৫ হাজার টাকা মালিককে গাড়ির মূল্য হিসেবে বুঝিয়ে দিয়েছেন। সেখানে তিনি উপস্থিত ছিলেন। গাড়ি হস্তান্তরের সময় কোনো ছবি তোলা হয়েছে কি-না জানতে চাইলে এত কথা তিনি বলতে পারবেন না বলে এড়িয়ে যান।

এমএসএম / জামান

সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি

ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ

দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু

স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা

শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব

রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ

নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩

উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল

পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ

শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়

ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ

দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি

বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত