ঢাকা শনিবার, ১০ অক্টোবর, ২০২৬

মানিকগঞ্জ পৌরসভার উদ্যোগে পরিষ্কার-পরিছন্নতা অভিযান


হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ photo হৃদয় মাহমুদ রানা, মানিকগঞ্জ
প্রকাশিত: ৪-৭-২০২১ বিকাল ৫:৩২
করোনা ভাইরাসের সংক্রামণ প্রতিরোধে মানিকগঞ্জ শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে। রোববার (৪ জুলাই) দুপুরে পৌরসভার মেয়র মো. রমজান আলী এ অভিযানের উদ্বোধন করেন। এ সময় মানিকগঞ্জ বাসস্ট্যান্ড এলাকা থেকে শুরু করে শহরের বিভিন্ন স্থান পরিষ্কার করেন পরিচ্ছন্নকর্মীরা। পৌর মেয়র রমজান আলী পরিচ্ছন্নকর্মীদের সাথে নিজেও পরিচ্ছন্নতার কাজে অংশগ্রহণ করেন।
 
তিনি বলেন, বর্তমানে করোনা সংক্রমণ যেভাবে বৃদ্ধি পেয়েছে তাতে মানিকগঞ্জ জেলাসহ দেশের প্রতিটি জেলায় পরিষ্কার-পরিছন্নতা অত্যন্ত প্রয়োজন। এজন্য প্রত্যেকটি জেলা শহর থেকে শুরু করে উপজেলা ও গ্রাম এলাকা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত প্রয়োজন। তারই ধারাবাহিকতায় আমরা মানিকগঞ্জ পৌরসভায় পরিষ্কার-পরিচ্ছন্নতার কাজ শুরু করেছি।
 
তিনি ‍আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার অনুপ্রেরণা ও স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপনের দিকনির্দেশনায় আমরা কাজ করে যাচ্ছি এবং তারই দিকনির্দেশনায় আমরা আমাদের শহরকে পরিষ্কার-পরিচ্ছন্নতার মাধ্যমে সুন্দর রাখব। সেই সাথে করোনা প্রতিরোধে সবাই সচেতন থাকবে এবং অন্যদের সচেতন রাখবে বলে ‍আশা প্রকাশ করেন তিনি।

এমএসএম / জামান

দুর্গাপূজা ঘিরে সম্প্রীতির আহ্বান, সাংবাদিকদের সঙ্গে কল্যাণ ফ্রন্টের মতবিনিময়

চাঁদপুরে দুই আড়তদারের জরিমানা, ইলিশ ও নিষিদ্ধ কারেন্টজাল জব্দ

কালকিনিতে ১৫০ পিস ইয়াবাসহ একাধিক মামলার আসামি গ্রেফতার

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে তীব্র ভাঙন, ফসলী জমি ও বসতবাড়ি রক্ষায় বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন

চন্দনাইশে চুরি-ডাকাতি ও ছিনতাইয়ের দাপট: কিশোর গ্যাংয়ের উৎপাতে চরম নিরাপত্তাহীনতায় বাসিন্দারা

টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে ৫২ মাঠকর্মীকে প্রশিক্ষণ

অটোরিকশাচালক সুমনই তাজমিনকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করেন

দৈনিক সকালের সময় নিউজের জেরে ভরাট হচ্ছে রাস্তা

বাগেরহাটে ৫ হাজার মিটার জাল ধ্বংস অবৈধ জাল বিক্রেতাকে অর্থদন্ড

টুঙ্গিপাড়ায় দুর্ঘটনার কবলে ঢাকাগামী বাস, হতাহত নেই

আধুনিকতার ছোঁয়ায় মার্বেলের নিখুঁত নিশানা আজ শুধুই স্মৃতি

কুড়িগ্রামে অধ্যক্ষ জমি ও টাকার বিনিময়ে চাকুরী দিলেন, অভিযোগ এলাকাবাসীর

ভূরুঙ্গামারী উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটি নিয়ে তৃণমূলে ক্ষোভ