তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে হেরোইন মদসহ আটক ৬
রাজশাহী তানোর থানা পুলিশের বিশেষ অভিযানে দশ গ্রাম হেরোইন ও একশো পয়তাল্লিশ লিটার দেশীয় চোলাই মদ উদ্ধারসহ ছয়জনকে আটক করা হয়েছে। থানা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাফিজ উদ্দিনের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনা করে তানোর পৌর এলাকার কালীগঞ্জ পশ্চিম রায়তান বড়শো আদিবাসী পাড়ায় দীর্ঘদিন ধরে অত্যান্ত গোপনে দেশী চোলাই মদের ব্যবসা করে আসা শ্রী নিলা ঘোষের মেয়ে শ্রীমতি তানিয়া ঘোষ(২২) ও লক্ষন শিংয়ের মেয়ে সনেকা রানী(৬০) কে একশো পয়তাল্লিশ লিটার দেশীয় চোলাই মদসহ আটক করেন। এছাড়া পৃথক আরেকটি অভিযানে মুন্ডুমালা পৌর এলাকার কাউন্সিল মোড়ে নব্বই পিচ ইয়াবা ও দশ গ্রাম হেরোইন সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। ইয়াবা হেরোইনসহ গ্রেফতারকৃত আসামীদের বাড়ি হচ্ছে, পাঁচন্দর উত্তরপাড়া গ্রামের মৃত চাঁদ মিয়ার পুত্র শরিফুল ইসলাম(৪২) ও তাঁর স্ত্রী মোসাঃ রিনা বেগম(২৮), চাঁপাইনবাবগঞ্জের জেলার চাঁপাইনবাবগঞ্জ সদর থানার দশরশিয়া গ্রামের মৃত শীষ মোহাম্মদের পুত্র তোফাজ্জল হোসেন(৫১) ও একই গ্রামের কাইয়ুম আলী মেম্বারের পুত্র সাইফুল ইসলাম(৪০)। তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া বলেন, আসামীদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
এমএসএম / এমএসএম
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি