ঢাকা শনিবার, ২২ আগস্ট, ২০২৬

নাটোরের বড়াই গ্রামে ঋণের দায়ে এক সঙ্গে বিষ পান, স্ত্রীর পর স্বামীরও মৃত্যু


 রেজাউল করিম, বড়াই গ্রাম photo রেজাউল করিম, বড়াই গ্রাম
প্রকাশিত: ২৭-৮-২০২২ দুপুর ১১:৪৫
নাটোরের বড়াইগ্রামে ঋণের দায় ও পারিবারিক কলহের জের ধরে স্বামী-স্ত্রীর একসঙ্গে বিষাক্ত ট্যাবলেট সেবনে স্ত্রী মারা যাওয়ার ১২ ঘণ্টার মাথায় স্বামী ওমর ফারুকও (৩২) মারা গেলেন। শুক্রবার রাত পৌনে ১১টায় নিজ বাড়িতে তিনি মারা যান। আজকে শনিবার ২৭ আগস্ট  সকালে নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। ওমর ফারুক উপজেলার বনপাড়া পৌরসভার কালিকাপুর মহল্লার মফিজ উদ্দিনের ছেলে।
 
নিহতের স্বজন ও স্থানীয়রা জানায়, প্রায় ১০ লাখ টাকা ঋণের চাপে ফল ব্যবসায়ী ওমর ফারুক ও তার ছোট স্ত্রী বিথী শুক্রবার সকালে হালদার পাড়া এলাকায় ভাড়া বাসায় ইঁদুর মারার বিষাক্ত ট্যাবলেট সেবন করেন। পরে তারা দুজন একসঙ্গে পাশেই কালিকাপুরে ফারুকের পৈতৃক বাড়িতে যান। সেখানে স্বজনরা বুঝতে পেরে তাদেরকে প্রথমে স্থানীয় ক্লিনিকে ও পরে রাজশাহী নেওয়ার পথে সকাল ১১টার দিকে বিথী আক্তার মারা যান। ওমর ফারুককে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে রাজশাহী বেসরকারি নিউ লাইফ হাসপাতালের আইসিইউতে রাখা হয়। কিন্তু অবস্থার আরও অবনতি হলে চিকিৎসকদের সঙ্গে কথা বলে রাতে বাড়িতে নিয়ে আসার কিছুক্ষণ পরই তিনি মারা যান। 
 
হাসপাতালে ফারুকের সঙ্গে থাকা বোন মায়া খাতুন বলেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি। কিন্তু চিকিৎসকরা যখন তার সুস্থ হওয়ার আশা ছেড়ে দিলেন, তখন বাধ্য হয়েই বাড়িতে নিয়ে এসেছিলাম। সুদি মহাজনদের চাপে একদিনে ভাই-ভাবি দুজনকেই আমরা হারালাম। এখন আমার ভাইয়ের সন্তানদের কে দেখবে। 
 
বড়াইগ্রাম থানার ওসি আবু সিদ্দিক বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

উলিপুরে মাদক বিরোধী অভিযানে ইয়াবা উদ্ধার আটক ১

নেছারাবাদে নিষিদ্ধ চায়নাদুয়ারি জালের বিরুদ্ধে প্রশাসনের অভিযান, বিপুল পরিমাণ জাল জব্দ ও ধ্বংস

ঘোড়াঘাটে সড়ক দুর্ঘটনায় নিহত ২

বারহাট্টায় পুলিশের অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

রায়গঞ্জে গ্রামবাসীর ৩০ লাখ টাকায় ৪০ বছরের জলাবদ্ধতা নিরসন, চাষের আওতায় ৫ হাজার বিঘা জমি

চাঁপাইনবাবগঞ্জে আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধার

সাতকানিয়া উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার 'সর্দার জাহাঙ্গীর বাক্সে'টাকা দিলেই উল্টে যায় দখল প্রতিবেদন

তেঁতুলিয়ায় ইউএনওসহ ১৭টি গুরুত্বপূর্ণ দপ্তরে কর্মকর্তা ও জনবল সংকট : স্থবির প্রশাসনিক ও উন্নয়ন কর্মকাণ্ড

গোদাগাড়ীতে ৯১৯ বস্তা সার জব্দ, কৃষকদের কাছে সরকারি দামে বিক্রি

ভোলার দৌলতখানে ভয়াবহ অগ্নিকাণ্ড: ৯টি স্থাপনা ভস্মীভূত, অর্ধকোটি টাকার ক্ষতি

মামলার জালে নিজ সম্পত্তি থেকে বেদখল বৃদ্ধ,প্রতিবাদ করলে ঠুকে দেওয়া হচ্ছে মামলা

জন্মনিবন্ধন জালিয়াতির অভিযোগে বড়লেখায় যুবককে অর্থদণ্ড

বারহাট্টায় সরকারি প্রণোদনার সার দোকানে বিক্রি: ব্যবসায়ীকে জরিমানা