গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু
গাইবান্ধা সদরে গরু বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে লাইলি বেগম (৫৫) এক নারীর মৃত্যু হয়েছেন। নিহত লাইলী বেগম উপজেলার বোয়ালী ইউনিয়নের হরিনসিংহা গ্রামের মজিবর রহমানের স্ত্রী।
শনিবার (২৭ আগস্ট) দুপুরে গাইবান্ধা সদর উপজেলার ত্রিমোহনী রেল স্টেশন সংলগ্ন এলাকায় এ র্দূঘটনা ঘটে। এ তথ্য নিশ্চিত করেছেন বোয়ালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান শহিদুল ইসলাম সাবু।
স্থানীয়দের বরাদ দিয়ে চেয়ারম্যান জানান, লাইলী বেগম রেল লাইনের পাশে তার গরু বেঁধে রেখেছিলেন। এসময় গরুটি একটি চলন্ত ট্রেনের সঙ্গে ধাক্কা লাগার সম্ভাবনায় গরুটি সরাতে চেষ্টা করে। এসময় লালমনিরহাট থেকে ছেড়ে আসা ঢাকাগামী লালমনি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে লাইলী বেগমসহ গরুটি ঘটনাস্থলে মারা যায়।
এব্যাপারে গাইবান্ধার বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর আলম জানান, নারীসহ গরুর মৃত্যুর বিষয়ে এখনো পর্যন্ত ত্রিমোহনী রেলওয়ে স্টেশন মাস্টার পক্ষ থেকে অবগত করা হয়নি। সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।
এমএসএম / এমএসএম
গজারিয়া ইউনিয়নে থানা পুলিশের মত বিনিময় সভা
কুড়িগ্রামে গাঁজা ও প্রাইভেটকারসহ ২ জন গ্রেফতার
শেরপুরে নারীর প্রলোভনে ডেকে নিয়ে বন্ধুকে হত্যা: ৩ বছর পর রহস্য উদঘাটন
ঠাকুরগাঁওয়ের বিএনপির রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা পালন করে আসছেনঃ মির্জা ফয়সল আমীন
বর্ণাঢ্য আয়োজনে পটুয়াখাালীতে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
রায়গঞ্জে এমপির সঙ্গে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রতিবাদ ও মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন
মানিকগঞ্জে স্কুল শিক্ষিকার ঝুলন্ত মরদেহ উদ্ধার
রংপুর মেডিকেলে ইন্টার্ন ডক্টরস সোসাইটির নির্বাচনে ড্যাব-ছাত্রদল প্যানেলের বিপুল জয়: সভাপতি শাহনেওয়াজ ও সম্পাদক রিয়াদ
ধামরাইয়ে অবৈধ টায়ার পুড়িয়ে তেল তৈরির কারখানা গুঁড়িয়ে দিল পরিবেশ অধিদপ্তর
টঙ্গীতে স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র্যালি
পরীক্ষায় অংশ না নিয়েও কর্মকর্তার স্বজনদের নাম ফ্যামিলি কার্ড গণনাকারী নিয়োগের চূড়ান্ত তালিকায়
শিক্ষার জন্য কাজ করাই কি জাহাঙ্গীর আলমের অপরাধ?বাদ দেওয়া নিয়ে এলাকাবাসীর প্রশ্ন