আনোয়ারায় স্বস্তির বৃষ্টি, দুশ্চিন্তা কাটল আমন চাষিদের
দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় আমন চাষ নিয়ে দুশ্চিন্তায় ছিলেন চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৃষকরা। শেষমেশ শনিবার ভোর রাত থেকে শুরু হয় মুষলধারে বৃষ্টি। বৃষ্টির দেখায় স্বস্তি ফিরে এসেছে আমন চাষিদের মাঝে।
শনিবার (২৭ আগস্ট) উপজেলার বিভিন্ন জায়গায় ঘুরে দেখা যায়, দীর্ঘ সময় পর জমিতে শুরু হয়েছে আমন রোপনের উৎসব। পুরোদমে শুরু হয়েছে আমনের কর্মযজ্ঞ। কাঁদায় পানিতে আমনের চারা এক জায়গা থেকে অন্য জায়গায় নিতে কঠোর কষ্ট সহ্য করতে হলেও কৃষকদের মুখে রয়েছে হাসি। হতাশার চাপ দূর হয়েছে আমন চাষিদের চেহারা থেকে। এমনিভাবে কয়েকদিন বৃষ্টি অব্যহত থাকলে আমন রোপন শেষ হয়ে যাবে বলে জানান চাষিরা।
উপজেলা কৃষি অধিদপ্তরের তথ্য মতে এবার ৫ হাজার ৯৬৫ হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। যার মধ্যে হাইব্রিড, ধানী গোল্ড- এসিআই, ৩২, ৩৩, বিআর ১০, ১১, ২২, ২৩, ব্রিধান ৪৯, ৫১, ৫২, ৬২, ৭১, ৭২, ৭৫, ৭৬, ৭৮, ৮০, ৮৭, রাই চিকন, সাহেব চিকন, লাল মতি, বিন্নি, কালো জিরা ও বৈলাম ধানের জাত রয়েছে। শুধুমাত্র হাইব্রিড রয়েছে ১ হাজার ৮৫০ হেক্টর। এবার আমান ধানের চালের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ২৪,৮৭৫ মেট্রিকটন আউসের আবাদ করা হয়েছিলো ৩,৪৭৫ হেক্টর জমিতে আবহাওয়া ভালো থাকায় আউসের লক্ষ্যমাত্রা পূরণ হওয়ার আশা করেন কৃষি কর্মকর্তারা।
হাইলধর ইউনিয়নের এনামুল হক নামের এক কৃষক বলেন, এবার বৃষ্টি না হওয়ায় আমন চাষ নিয়ে খুবই দুশ্চিন্তায় ছিলাম তবে আজ আল্লাহর রহমতের বৃষ্টি দেখে মনে স্বস্তি ফিরে এসেছে। বৃষ্টি যদি আর কিছুদিন দেরি করে পড়তো তাহলে চারাগুলো নষ্ট হয়ে যেত।
আনোয়ারা সদর ইউনিয়নের কৃষক মো. ইসহাক বলেন, দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় জমিন ফেটে গেছে। আমনের চারাগুলো হলদে হয়ে গেছে। সেচের পানি দিয়ে চাষ করলে লাভ তো দূরের কথা খরচও উঠবে না। আজ বৃষ্টি শুরু হওয়ায় খুব খুশি লাগতেছে। আমি ৪ বিঘা জমিতে চাষাবাদ করি সকাল থেকে ৭জন লোক দিয়েছি কাজ করার জন্য।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা রমজান আলী বলেন, বৃষ্টি না হওয়া নিয়ে আমন চাষিদের মাঝে একটু দুশ্চিন্তা ছিলো তবে এখন বৃষ্টি শুরু হওয়াতে তা কেটে গেছে। আর এমনিতেও দক্ষিণ চট্টগ্রামে সব মৌসুমেই চাষাবাদ একটু দেরিতে হয়। আর আনোয়ারার জন্য আমন হচ্ছে প্রধান মৌসুম। তাই চাষাবাদের একটু সুযোগ থাকলেই এখানকার চাষিরা আমনটা রোপন করা শুরু করে।
এমএসএম / জামান
বেনাপোল বন্দরে কাস্টমসের নেই নিজস্ব নিরাপত্তা ব্যবস্থা
লোহাগড়ায় সার ডিলার নিয়োগ নিয়ে বিতর্ক, যুবলীগ নেতার নিয়োগ বাতিলের দাবিতে বিএনপির বিক্ষোভ
টাঙ্গাইলে জেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত
শরণখোলায় আমগাছে মিললো দিনমজুরের ঝুলন্ত লাশ
বিশ্ব দৃষ্টি দিবসে অভয়নগরে চক্ষু চিকিৎসাসেবা ও সচেতনতামূলক র্যালি
পল্লীবিদ্যুতের খুঁটি বাসনো নিয়ে দুই পক্ষের সংঘর্ষ, আহত ব্যক্তির মৃত্যু
ধামরাইয়ে দুই অবৈধ ইটভাটায় অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
চাপাইনবাবগঞ্জে ৫ উপজেলায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস উদযাপন।
ভূমি ও পরিবেশ মন্ত্রণালয়ের জরুরী হস্তক্ষেপ কামন। শ্যামনগরে অবৈধভাবে বালু উত্তোলন, কর্তৃপক্ষ নীরব
দলীয় সমর্থনে জীবন বৃত্তান্ত জমা দিলেন রায়পুর ইউপি চেয়ারম্যান প্রত্যাশী ইসমাইল বিন মনির
কোনাবাড়ীতে বন্ধ কারখানা খুলে দেওয়ার দাবিতে শ্রমিকদের বিক্ষোভ
মেঘনায় মা ইলিশ শিকার করায় ১০ জেলে আটক, জাল ও ইলিশ জব্দ
রাজারহাটে পৃথক অভিযানে ৭ জন গ্রেপ্তার
Link Copied