ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে হোমিও চিকিৎসা সেবা বন্ধ


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ২৮-৮-২০২২ দুপুর ৪:৪২

রুপগঞ্জ উপজেলা সদর থেকে নামের পূর্বে ডাক্তার লেখার অপরাধে হোমিও ডাক্তার আজিজুর রহমানকে আটক করার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি অনুযায়ী নেত্রকোনার দুর্গাপুরে সকল হোমিও চিকিৎসালয়সহ ডাক্তারদের চেম্বার অর্ধদিবস বন্ধ রাখা হয়েছে। রোববার (২৮ আগস্ট) সকাল থেকে দুপুর পর্যন্ত এসব চেম্বার বন্ধ রাখা হয়।

হোমিও ডাক্তার অ্যাসোসিয়েশন দুর্গাপুর শাখার সাধারণ সম্পাদক ডা. কামরুল ইসলাম বলেন, বাংলাদেশ হোমিওপ্যাথি বোর্ড ঢাকা কর্তৃক স্বীকৃত হোমিওতে সর্বোচ্চ ডিগ্রি ডিএইচএমএস পাস করে ডাক্তার লিখলে অপরাধ হবে কেন? নিজেদের অধিকার বাস্তবায়নে এবং নামের পূর্বে ডাক্তার লেখার হয়রানি বন্ধের প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচি মোতাবেক আমরা অর্ধদিবস সকল চিকিৎসালয় ও চেম্বার বন্ধ রেখেছি।

তিনি আরো বলেন, এ নিয়ে আদালত যে রায় দিয়েছে, সেটি বিএমডিসি আইন অনুযায়ী হয়নি। বিএমডিসির আইন অনুযায়ী যারা অ্যালোপ্যাথিক পড়াশোনা করেছেন এবং যাদের তালিকাভুক্ত করা হয় তারাই চিকিৎসক। তেমনই হোমিওপ্যাথি বোর্ডের অধীনে যারা সরকারের স্বীকৃত প্রতিষ্ঠানে ডিপোমা ডিগ্রি নিয়েছেন এবং বোর্ড থেকে নিবন্ধন নিয়েছেন তাদের হোমিওপ্যাথিক চিকিৎসক বলা হয়। তাহলে বিএমডিসি বা হোমিও বোর্ড যাদের স্বীকৃতি দিয়েছেন তারা নামের পুর্বে ডাক্তার লিখবেন এটাই তো স্বাভাবিক। সেজন্যই ইউনানি ও হোমিওপ্যাথিক চিকিৎসা শাস্ত্রে ডিগ্রিধারীদের নামের আগে 'ডাক্তার' শব্দ ব্যবহার করা যাবে না বলে হাইকোর্ট যে রায় দিয়েছে, তার বিরুদ্ধে হোমিওপ্যাথিক বোর্ড।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- ডা. তাপস পণ্ডিত, ডা. মো. হাবিবুর রহমান, ডা. বিজন কিশোর রায়, ডা. মুসতামিস বিল্লাহ মাহি, ডা. সাইদুর রহমান, ডা. সাইয়েম আহম্মেদ প্রমুখ।

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত