সাতক্ষীরায় ভোমরায় কর্মচারীদের সাথে শ্রমিকদের সংঘর্ষে স্থলবন্দরে ট্রাক লোড-আনলোড বন্ধ
সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে বাড়তি ৪০০ টাকা ট্রাক আনলোড চার্জের দাবি নিয়ে বিরোধে কর্মচারীদের সাথে শ্রমিকদের সংঘর্ষে তিন শ্রমিক-কর্মচারী আহত হয়েছেন। সংঘর্ষের জেরে সমস্ত ট্রাক লোড-আনলোড বন্ধ রয়েছে। এতে সীমাহীন ট্রাকজটে পড়েছে স্থলবন্দরটি।
ভোমরা স্থলবন্দরের হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মিজানুর রহমান জানান, ট্রাকপ্রতি আনলোড করতে ৮০০ টাকা দিতেন ব্যবসায়ীরা। দ্রব্যমুল্যের ঊর্ধ্বগতিতে দিশেহারা হয়ে আমরা ১ হাজার ২০০ টাকা দাবি করেছিলাম। এই দাবিতে কর্মবিরতি পালন করছিলাম। শনিবার বিকেলে কর্মচারী ইউনিয়নের নেতৃত্বে ব্যবসায়ীদের গুদামের শ্রমিকদের দিয়ে ট্রাক লোড-আনলোড করার সময় সঙ্গত কারণে শ্রমিকরা বাধা দেয়। এ নিয়ে সংঘর্ষ বাধে। সংঘর্ষে কর্মচারী ইউনিয়নের সাব্বির হোসেন, শ্রমিক দেলওয়ারসহ তিনজন আহত হয়। ট্রাকপ্রতি আনলোড চার্জ ১ হাজার ২০০ টাকা না হলে শ্রমিকরা কাজ করবে না বলে জানান হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের এই নেতা।
এবিষয়ে ভোমরা কর্মচারি ইউনিয়নের সাধারণ সম্পাদক মিলন হোসেন জানান, শ্রমিকদের দাবি মেনে নেয়ার বিষয়ে সিঅ্যান্ডএফের এজেন্ট নেতৃবৃন্দের সাথে বিকেলে সভা হওয়ার কথা রয়েছে। আশা করছি সভায় বিষয়টি নিষ্পত্তি হবে।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
Link Copied