হরিরামপুরে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মতবিনিময়
মানিকগঞ্জের হরিরামপুরে হিন্দুধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান আসন্ন শারদীয় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন কমিটির সাথে পুলিশের মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২৮ আগস্ট) বিকেলে হরিরামপুর থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গণে এ মত বিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর ইসলাম।
এসআই মোঃ জালাল এর সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. তৌহিদুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চু, সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রব, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. লুৎফর রহমান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি দিলীপ কুমার রায়, হরিরামপুর উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবিদ হাসান আবেদসহ ইউনিয়ন পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উপজেলা পূজা উদযাপন পরিষদের তথ্যমতে, হরিরামপুরে এ বছর মোট ৬৬টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
Link Copied