নতুন অফিস আদেশ'র তোয়াক্কা করছেন না দুর্গাপুর উপজেলায় কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা
গত ২৪ আগস্ট বুধবার থেকে সরকারি অফিস সময় সকাল ৮টা থেকে শুরু করার সরকারি নতুন আদেশ থাকলেও এ আদেশের তোয়াক্কা করছেন না অনেক কর্মকর্তা-কর্মচারী। আদেশের সময় ৬ দিন অতিবাহিত হলেও ঘুম ভাঙেনি নেত্রকোনাস্থ দুর্গাপুর উপজেলায় কর্মরত অনেক কর্মকর্তা-কর্মচারীর।
এ নিয়ে গতকাল সকাল পৌনে ৮টা থেকে সোয়া ১০টা পর্যন্ত এ সংবাদকর্মী সরকারি অফিসপাড়ায় অবস্থান নিলে দেখা যায়, উপজেলার সরকারি অফিসগুলোতে অফিস সহায়কগণ সাড়ে ৮টার দিকে অফিসকক্ষ খুললেও কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতি মেলেনি। সরকারি দপ্তরগুলির মধ্যে একমাত্র নির্বাহী কর্মকর্তার কার্যালয় কক্ষটি সকাল ৮টায় খোলা হয়, নির্বাহী কর্মকর্তা সকাল ৮ টা ০৬ মিঃ তাঁর নিজ কার্যালয়ে প্রবেশ করলেও কর্মচারীগনের উপস্থিতি দেখা গেছে সকাল সাড়ে ৮টায়।
সকাল ৮টা থেকে সাড়ে ৯টা পর্যন্ত সংবাদকর্মী উপস্থিত হয়ে যে সকল দপ্তরে কর্মকর্তা উপস্থিত পাননি সেগুলি হলো-নির্বাচন অফিস,সমবায় অফিস,পরিসংখ্যান অফিস,আনসার ভিডিপি অফিস,সমাজ সেবা অফিস,মৎস্য অফিস,যুব উন্নয়ন অফিস,প্রাথমিক শিক্ষা অফিস,খাদ্য অফিস,প্রানি সম্পদ অফিস ও কৃষি। এ সকল কর্মকর্তার মধ্যে অনেকের সাথে সাংবাদিক ফোনে যোগাযোগ করলে তারা বিভিন্ন অজুহাত তুলে ধরেন। আবার কেউ কেউ বলছেন, আপনার সুবিধামতো সময়ে অফিসে এসে চা খেয়ে যাবেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রাজীব-উল-আহসানের কাছে জানতে চাইলে তিনি বলেন, নতুন সরকারি আদেশের বিষয়ে কর্মকর্তা-কর্মচারীসহ সবাই অবগত আছেন। সময়মতো অফিসে উপস্থিত হওয়ার জন্য নির্দেশনাও দেয়া হয়েছে। এরপরও অনিয়মের প্রমাণ পেলে ব্যবস্থা নেয়া হবে।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন