তানোরে পূবালী ব্যাংকের ১০০তম শাখার উদ্বোধন
আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের প্রত্যয় নিয়ে অনলাইন ব্যাংকিং সুবিধাসহ রাজশাহীর তানোরে পূবালী ব্যাংক লিমিটেডের ১০০তম শাখার উদ্বোধন করা হয়েছে। আজ বুধবার (৩১ আগস্ট) প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন পূবালী ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা মো. ফয়জুল হক করিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. রফিকুল ইসলাম। সভাপতিত্ব করেন রাজশাহী অঞ্চল প্রধান ও উপ-মহাব্যবস্থাপক মো. খোসদার আলী।
প্রধান অতিথির বক্তব্যে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মো. ফয়জুল হক করিম বলেন, পূবালী ব্যাংক লিমিটেড অতিদ্রুত সর্বোত্তম এবং আধুনিক ব্যাংকিং সেবা প্রদানের জন্য সম্মানীত গ্রাহকদের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। এরই ধারাবাহিকতায় তানোরবাসীকে ব্যাংকের আধুনিক সেবা পৌঁছে দিতে পূবালী ব্যাংক তানোরের ১০০তম শাখা উদ্বোধন করেছে। তিনি এলাকার ব্যবসায়ী ও স্থানীয় মানুষদের এই শাখা হতে ব্যাংকিং সুবিধা গ্রহণের আহ্বান জানান। পরিশেষে তিনি ব্যাংকের কার্যক্রমকে সাফল্যমণ্ডিত করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন।
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিওও মো. রফিকুল ইসলাম বলেন, বিশ্বায়নের এই যুগে আধুনিক প্রযুক্তির যথাযথ ব্যবহার করে উন্নততর গ্রাহক সেবা প্রদানে পূবালী ব্যাংক অগ্রাধিকার দিয়ে থাকে। তারই ধারাবাহিকতায় দেশের সর্ববৃহৎ অনলাইন নেটওয়ার্কসমৃদ্ধ পূবালী ব্যাংকের আধুনিক ব্যাংকিং ধারার সঙ্গে সম্পৃক্ত হওয়ার জন্য তিনি এলাকার জনগণকে আহ্বান জানান।
অনুষ্ঠানে তানোর শাখা ব্যবস্থাপক মো. আ. আলম, শাপলা এনজিওর প্রধান ব্যবস্থাপক ও তানোর সাংবাদিক ক্লাবের সভাপতি সোহানুল হক পারভেজসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied