শোক দিবসের আলোচনাসভা
শিক্ষার্থীদের ৩ ঘন্টা পুর্বে ছুটি দেয়ার অভিযোগ
মানিকগঞ্জের হরিরামপুরে বিদ্যালয় প্রাঙ্গনে উপজেলা আওয়ামীলীগের আয়োজনে শোক দিবসের স্মরণসভা থাকায় ৩ ঘন্টা পুর্বেই বিদ্যালয় ছুটি দেয়ার অভিযোগ উঠেছে। উপজেলার বাল্লা ইউনিয়নের ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে বুধবার সভা থাকায় বেলা একটার দিকে স্কুল ছুটি দেয়া হয়।
ফিরোজা আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনির হোসেন বলেন, বিকেলে এমপি মহোদয় বিদ্যালয় পরিদর্শনে আসবেন এবং বিদ্যালয়ের ভিতরে মাইক বাজছে তাই একটু আগেই ছুটি দেয়া হয়েছে। আওয়ামী লীগের শোক দিবসের স্মরণ সভা বিষয়ে বলেন, বিদ্যালয়ে বিকেলে সভা রয়েছে। একটার দিকে বিদ্যালয় ছুটি দেয়া হলেও আড়াইটার দিকে ছুটি দেয়া হয়েছে বলে প্রধান শিক্ষক দাবি করেছেন। দুপুর আড়াইটা বাজার আগে কিভাবে আড়াইটায় ছুটি দিলেন জানতে চাইলে বলেন, ১০ মিনিট আগে ছুটি দেয়া হয়েছে ।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি খায়রুল বাশার বলেন, বিদ্যালয়ের শিক্ষার্থীরা জাতীয় শোক দিবস সম্পর্কে তেমন জানেনা। তাই বিদ্যালয় ছুটি দেয়া হলেও তাদের আবার বিকেলে আসতে বলেছি। শিক্ষার্থীরা যেন অভিভাবক নিয়ে আসে সে বিষয়ে ও বলেছি। কারণ তাদের পাশাপাশি অভিভাবকেরাও যেন শোক দিবস সম্পর্কে জানতে পারে।
মানিকগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ আব্দুল লতিফ বলেন, স্কুল ছুটি দিয়ে সভা করার কথা না। আমি খোঁজ নিচ্ছি।
এ সময় নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন বলেন, ‘আলোচনা সভার জন্য স্কুলের শিক্ষার্থীদের তরিঘড়ি ছুটি দেয়া হয়েছে। বিদ্যালয় কর্তৃপক্ষ এমনটা ঠিক করেননি। এতে শিক্ষার্থীদের পড়াশোনায় বিঘ্ন ঘটার সম্ভাবনা রয়েছে। এছারাও বিদ্যালয়ের পাশেই স্থানীয় ক্লাবের বড় একটি মাঠ থাকার পরও সেখানে প্রোগাম করতে পারতো বলে ক্ষোভ প্রকাশ করেন তারা।
কয়েকজন শিক্ষার্থী জানিয়েছে, দুপুর প্রায় একটা সোয়া একটা পরে শিক্ষকরা তাদের বাসায় পাঠিয়ে দিয়েছেন এবং বিকেল চারটার দিকে আবার স্কুলে যেতে বলেছেন।
প্রশঙ্গত, হরিরামপুর উপজেলা আওয়ামীলীগের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে বিকেল তিনটায় অনুষ্ঠিত শোক সভায় প্রধান অতিথি হিসেবে মানিকগঞ্জ ২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম, বিশেষ অতিথি হিসেবে জেলা আওয়ামীলীগের সভাপতি এডভোকেট গোলাম মহীউদ্দীন, সাধারণ সম্পাদক আব্দুস সালামসহ জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ উপস্থিত থাকার কথা রয়েছে । রিপোর্ট লেখার সময় ৬ টায়ও সভা শুরু হয়নি।
এমএসএম / এমএসএম
ঘিওরে তিন হাসপাতালে অভিযান, ৭৬ হাজার টাকা জরিমানা; সিলগালা একটি
বাঘায় অবৈধ মাটি উত্তোলনের দায়ে গাড়ির মালিককে ১ লাখ টাকা অর্থদণ্ড
নদী পেরিয়ে দুর্গম চরের স্কুলে জেলা প্রশাসক
শ্যামনগরে সচেতন নাগরিক সমাজের বক্তব্যের প্রতিবাদে জামায়াতের সংবাদ সম্মেলন
আদমদীঘিতে ইউএনও-এর বিদায় ও নবাগত যোগদান সংবর্ধনা
অভয়নগরে গাছের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, দুই বন্ধু গুরুতর আহত
কুমিল্লায় নিষিদ্ধ সংগঠনের বিরুদ্ধে অভিযান, গ্রেপ্তার ৯৮
ধামইরহাটে আদিবাসীদের র্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান
ধামইরহাটে ক্যাশলেস বাংলাদেশ বিনির্মাণে বাংলা কিউআর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত
রাণীশংকৈলের লেহেম্বা ইউনিয়নে মহিলা সার ডিলার মিথিলা নিয়োগ পাওয়ায় কৃষকরা খুশি
বেনাপোল বন্দরে মিথ্যা ঘোষণায় আনা ট্যালকম পাউডার চালান আটক
গজারিয়া উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কর্মসূচির উদ্ধোধন
খুলনা এসআরবি’র বাগেরহাটে অভিযান ৮ কেজি গাজাসহ বিক্রেতা গ্রেফতার
Link Copied