ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দুর্গাপুরে স্কুলছাত্র আপন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন


আল নোমান শান্ত, দুর্গাপুর photo আল নোমান শান্ত, দুর্গাপুর
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ১:৪০

নেত্রকোনার দুর্গাপুরে স্কুলছাত্র আপন চন্দ্র দাসের হত্যাকারীদের দ্রুত শনাক্ত করে বিচারের আওতায় এনে ফাঁসির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চণ্ডীগড় ইউনিয়নের নবারুণ উচ্চ বিদ্যালয় মাঠে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর আয়োজনে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নবারুণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অশোক কুমার ভাদুড়ির সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন- ইউপি সদস্য ফরিদ মিয়া, আওয়ামী লীগ নেতা শহিদুল ইসলাম, প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রুহন আমিন রতন, শিক্ষক হারাধন সরকার, এনায়েত কবীর, আব্দুল কদ্দুস বেলালী, দেবতুষ চন্দ্র দে নান্টু, নিলুফা ইয়াসমিন, জাকিয়া আক্তার, নিহত আপনের বড় ভাই প্রভাত চন্দ্র দাস ও সহপাঠীরা।

বক্তারা বলেন, যারা আপন চন্দ্র দাসকে নৃশংসভাবে হত্যা করেছে তাদের শনাক্ত করে অবিলম্বে গ্রেফতার করে বিচারের আওতায় আনতে হবে। আমরা এই হত্যাকারীদের কঠিন বিচার চাই। 

উল্লেখ্য, গত ২৬ আগস্ট শুক্রবার বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় আপন চন্দ্র দাস নামে ষষ্ঠ শ্রেণির স্কুল শিক্ষার্থী। নিখোঁজের ৫ দিন পর পার্শ্ববর্তী পাবিয়াখালী গ্রামের ধানক্ষেতে তার মরদেহ পাওয়া যায়। আপন দাস ইউনিয়নের নাগেরগাতী গ্রামের মৃত ভবেশ চন্দ্র দাসের ছেলে এবং নবারুণ উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল। 

এমএসএম / জামান

রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্‌যাপন

বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা

গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী

জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও

শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন

কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ

মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও

সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ

শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন

আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন

নাগরপুরে দশম শ্রেণির বখাটে ছাত্রর হাতে শিক্ষিকা লাঞ্ছিত