ঢাকা শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

কালীগঞ্জে গলায় ফাঁস দিয়ে স্বামী-স্ত্রীর আত্মহত্যা


কালীগঞ্জ  প্রতিনিধি photo কালীগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ২:৪৫

ঝিনাইদহের কালীগঞ্জের উত্তরগাঁও এলাকায় এক শাড়িতে ফাঁস দিয়ে স্বামী-স্ত্রী আত্মহত্যা করেছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ঝুলন্ত অবস্থা থেকে তাদের লাশ উদ্ধার করেছে কালীগঞ্জ থানা পুলিশ। নিহতরা হলেন- কালীগঞ্জ পৌরসভার উত্তরগাঁও এলাকার মানিক মিয়ার পূত্র ঈমান আলী (৩৫) ও পার্শ্ববর্তী জুগুলী গ্রামের আব্দুল মজিদের কন্যা  মিনজু আক্তার (২১)। 

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈমান আলী ও তার স্ত্রী মিনজু আক্তার গত রাতে উভয়ে হাতে মেহেদী লাগায়। খাবার খেয়ে প্রতিদিনের মতো ঘুমিয়ে পড়ে। রাতের কোন এক সময় ঘরের আড়ার (ধরনা) সঙ্গে দু’জনে এক শাড়ী পেঁচিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে। নিহত স্বামীর আগের সংসারে দুটি কন্যা সন্তান ও স্ত্রীর আগের সংসারে একটি কন্যা সন্তান রয়েছে বলে জানা যায়। নিহতের ছোট ভাই আমান আলী কালীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী নামে পরিচিত। সকালে বাড়ীর লোকজন দুজনকেই ঘরের ভেতর ফাঁস লাগানো অবস্থায় ঝুঁলে থাকতে দেখে পুলিশে খবর দেয়।

সত্যতা নিশ্চিত করে কালীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মাজহারুল হক বলেন, সকালে ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহের কারণে ফাঁস দিয়ে তারা আত্মহত্যা করেছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এমএসএম / জামান

আত্রাইয়ে উপজেলা যুবদলের কর্মীসভা অনুষ্ঠিত

পাথারিয়া ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন চান সাবেক সভাপতি আব্দুল মমিন

সাংবাদিক আজিজুল হক পার্থের মায়ের ২য় মৃত্যুবার্ষিকী পালিত

বিলাইছড়িতে সরকারি খরচে আইনগত সহায়তা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

বরিশাল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শতবর্ষ উৎসব শুরু

শ্যামনগরে খোলপেটুয়া নদীতে প্রশাসনের অভিযান: ড্রেজারসহ ৪ বোট ও ৭ বালুর গাদা জব্দ, ৫০ হাজার টাকা জরিমানা

টঙ্গীতে পোশাকশ্রমিকদের জন্য বিশেষ ওএমএস কর্মসূচির উদ্বোধন: ৫০০ শ্রমিক পেলো ৩০ টাকা কেজি দরে চাল

সিলেটের দুই সীমান্তে ১৪ লাখ টাকার ভারতীয় চোরাই পণ্য জব্দ

নিজ জন্মভূমি নেত্রকোণার কেন্দুয়ায় নন্দিত কথাসাহিত্যিক ড.হুমায়ুন আহমেদের জন্মবার্ষিকী উদযাপন

ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগ দুই নেতা গ্রেপ্তার

মুকসুদপুরে সড়ক দুর্ঘটনায় এমপি সেলিমুজ্জামানের গাড়িসহ ১৫ যানবাহন ক্ষতিগ্রস্ত, আহত অর্ধশতাধিক

দুমকিতে আমনের বাম্পার ফলনের আশা, সবুজে ভরে উঠেছে বিস্তীর্ণ মাঠ

নেত্রকোণার মদনে শাহেনা আক্তার ইসলামিয়া কওমী মহিলা মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন উদ্বোধন