ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

সুনামগঞ্জে বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা


সুনামগঞ্জ প্রতিনিধি photo সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১-৯-২০২২ দুপুর ২:৫১

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিলে পুলিশ বাধা দিয়েছে। আজ বৃহস্পতিবার (০১ সেপ্টেম্বর) দুপুরে সুনামগঞ্জ জেলা বিএনপির আয়োজনে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের আলফাত স্কয়ার পয়েন্ট অতিক্রম করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে নেতাকর্মীরা পুনরায় বিক্ষোভ মিছিলটি পুরাতন বাসটেন্ড এলাকায় এসে সমাপ্ত করে।

বিক্ষোভ মিছিলের আগে পুরাতন বাসটেন্ড এলাকায় সড়ক অবরোধ করে সমাবেশ করে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সুনামগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাড.নুরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি  কলিম উদ্দিন আহমদ মিলন, কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য মিজানুর রহমান, সাবেক সাংসদ নজির হোসেন প্রমুখ। 

নেতৃবৃন্দ বলেন, ভোটারবিহীন এই আওয়ামী লীগ সরকার দেশের মানুষের ভোটাধিকার হনন করে রাষ্ট্রীয় ক্ষমতায় আছে। এই সরকার দেশের মানুষের গনতান্ত্রিক অধিকার হরন করে বিরোধী দলের মতপ্রকাশের স্বাধীনতাকে নির্বাসনে পাঠিয়ে তারা জোর করে ক্ষমতায় থাকতে চায়। অবিলম্বে এই অবৈধ সরকারের পতন নিশ্চিত করে র্নিদলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রদানের দাবি জানান।

এমএসএম / জামান

সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির

মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ

সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার

সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার

আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা

সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন

জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার

ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান

তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত

স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও

রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত

জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার