ঢাকা বুধবার, ১৯ আগস্ট, ২০২৬

লোহাগড়া চর আড়িয়ারা সরকারি প্রা: বি: প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ


পিকুল আলম, লোহাগড়া  photo পিকুল আলম, লোহাগড়া
প্রকাশিত: ১-৯-২০২২ রাত ৯:৩৫
নড়াইলের লোহাগড়া উপজেলার ৫০ নং চর আড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এ,কে,এম সেলিমুজ্জামানের বিরুদ্ধে গত বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) নানা অনিয়মের অভিযোগ উঠেছে। অভিভাবকদের সঙ্গে খারাপ আচরণ এবং শ্রেণিকক্ষে পাঠদান না নেওয়াসহ একাধিক লিখিতভাবে অভিযোগ রয়েছে।
এলাকাবাসী জানান , প্রধান শিক্ষক এ,কে,এম সেলিমুজ্জামান মাঝে মাঝে অনুপস্থিত থাকেন এবং তিনি দির্ঘদিন ধরে  কোন শ্রেণি কক্ষে পাঠদান করান নি। এছাড়া শিক্ষার্থী ও অভিভাবকের সঙ্গে কারনে ও অকারনে  চরম দুর্ব্যবহার করেন। জুনায়েদ নামের (৭) শিশুকে ভর্তি করতে গেলে ,জুনায়েদের মা স্বর্ণা বেগম বলেন,আমাকে গায়ে ধাক্কা দিয়ে লাইব্রেরী থেকে বের করে দেন । পঞ্চম শ্রেণীর ছাত্রী রাবেয়া (১১) এর সাথেও দুর্ব্যবহার করার কারণে গত (৪ এপ্রিল ২০১৬) সালে উক্ত ছাত্রী আভিমান করে আত্মহত্যা করে মৃত্যুবরণ করে।এ নিয়ে এলাকায় চাঞ্চল্য কর পরিস্থির সামলাতে এলাকাবাসী শিক্ষক হিসাবে ছাড় দেন ।  তার স্বেচ্ছাচারী আচরণে কারণে অনেক অভিভাবক বাধ্য হয়ে তাদের সন্তানদের অন্য স্কুলে ও মাদ্রাসায় ভর্তি করেছেন। বিদ্যালয়ের যেকোনো বিষয়ে জানতে চাইলে তিনি কমিটি বা অভিভাবকদের সাথে উত্তেজনা মূলক আচরণ করেন। স্কুলের সহকারি শিক্ষকদের ও নিয়ন্ত্রণে রাখতে পারেনা। সভাপতির নির্দেশে কোন প্রকার মিটিং করে না। তিনার নিজের ইচ্ছামত কাজ করেন এবং তিনি সময়মত বিদ্যালয়ে উপস্থিত হয়না। স্কুলে শিক্ষক ও শিক্ষিকারা স্কুলে উপস্থিত হয়ে এসে প্রায় স্কুলের দরজা বন্ধ পায়। বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নানান অনিয়মের কারণে দিন দিন শিক্ষার্থীদের উপস্থিতি কমে যাচ্ছে যার কারণে অভিভাবকগণ তাদের ছেলে-মেয়েদের বিদ্যালয় পাঠাতে অনীহা প্রকাশ করছেন এবং অভিভাবকও এলাকাবাসী তিনাকে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দেখতে চায় না। বসতবাড়ি জমি প্রদান করেন দাতা সদস্য মৃত ইসরাফিল মোল্লার ছেলে মো:আজম মোল্লার বিরুদ্ধে ও উদ্দেশ্য মূলক মিথ্যা অপবাদ ও থানায় অভিযোগ দায়ের করেন। প্রধান শিক্ষক ও উক্ত বিদ্যালয়ের আসার পর থেকে বিদ্যালয়ের নানা সমস্যা দেখা দিয়েছে । 
 
মো, হারুনুর রশিদ, মোজাহের মোল্লা, হেমায়েত, সাইফুল, পারভিন, মদিনা, সুলতানা,  ম্যানেজিং কমিটি  ও অভিভাবকসহ প্রায় ৩০ জন ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন, জেলা প্রশাসক , জেলা শিক্ষা অফিসার ,উপজেলা  নির্বাহি অফিসার, উপজেলা শিক্ষা অফিসার এর নিকট।বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি সৈয়দ সরাফত আলী আলমাস জানান, আমার স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনেক অনিয়ম অভিযোগ আছে। আমরা লিখিতভাবে সংশ্লিষ্ট সকল দপ্তরে অভিযোগ দিয়েছি।  এই বিদ্যালয়ের থেকে ওই প্রধান শিক্ষককে অপসারণ করার দাবি জানাচ্ছি। 
 
অনিয়মের কথা জানতে চাইলে প্রধান শিক্ষক এ.কে.এম সেলিমুজ্জামান কথা বলতে অনীহা প্রকাশ করেন। লোহাগড়া উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো সাইফুজ্জামান খান জানান, ৫০ নং চর আড়িয়ারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ পেয়েছি।তিনি আরও বলেন , প্রধান শিক্ষক শারীরিক ভাবে অসুস্থ ও কানে কম শোনেন। এব্যাপারে তাকে আমি কানের মেশিন ব্যাবহার করতে বলেছি।এ ব্যাপারে ভুক্তভোগীরা সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার নিকট আশু হস্তক্ষেপ কামনা করছেন।

এমএসএম / এমএসএম

নজরুল বর্ষ উপলক্ষ্যে সাংস্কৃতিক প্রতিযোগিতা সুষ্ঠুভাবে বাস্তবায়নে ময়মনসিংহে মতবিনিময় সভা

নেত্রকোণার কেন্দুয়া পৌরসভার অনুমোদন ছাড়াই বাসা নির্মাণকাজ--নির্বাহী কর্মকর্তার পরিদর্শনে কাজ বন্ধ 

লোকালয় থেকে উদ্ধারকৃত অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

উত্তরাঞ্চলের শিক্ষা ব্যবস্থায় আরেকটি মাইলফলক

সুবর্ণচরে নারী, শিশু, ব্রাককর্মীসহ ৩ মরদেহ উদ্ধার

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শনে ইউএনও শিক্ষার মান উন্নয়ন ও ৪টি ক্লাব গঠনের নির্দেশ

কুড়িগ্রামে জমিজমা নিয়ে সংঘর্ষ, স্বামী-স্ত্রীসহ আহত ৫

হানিট্রাপের অভিযোগ সেনাসদস্যের সম্মানহানি তদন্ত দাবি

চাঁদপুর যাত্রী টার্মিনাল প্রকল্প নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানিয়েছে মায়ার লিমিটেড ও কবিরস সিন্ডিকেট জেভি

ভূরুঙ্গামারী থানা জেলার শ্রেষ্ঠ, সেরা সার্কেল এএসপি মুনতাসির ও ওসি আজিম

শাহরাস্তিতে সরকারি গাছ কাটার টাকা ফেরত দিলেন বিএনপি নেতা

মেহেরপুরে ৭০ মেধাবী শিক্ষার্থীকে জেলা পরিষদের বৃত্তি প্রদান

কেডিএর সেবা ও মাস্টার প্ল্যান নিয়ে অভয়নগরে মতবিনিময়