তিন মাস নিষেধাজ্ঞার পর সুন্দরবনে উন্মুক্ত হলো পর্যটকের দুয়ার
টানা তিন মাস নিষেধাজ্ঞার পর বনজীবী ও পর্যটকদের জন্য খুলে দেয়া হলো সুন্দরবনের দুয়ার। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) উন্মুক্ত করা হয় সুন্দরবন। সকাল থেকে পর্যটক ও জেলেদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জ।
সুন্দরবনে প্রবেশে দীর্ঘ তিন মাসের নিষেধাজ্ঞা থাকায় বনের ওপর নির্ভরশীল জেলে-মৎস্যজীবীরা মানবেতর জীবনযাপন করে আসছিলেন। সুন্দরবনের ওপর নির্ভর ব্যবসায়ীরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। এখন প্রত্যাশা ঘুরে দাঁড়ানোর।
সুন্দরবনের সাতক্ষীরা অঞ্চলের সহকারী বন সংরক্ষক একেএম ইকবাল হুসাইন চৌধুরী জানান, তিন মাস বন্ধ থাকার পর পর্যটক ও জেলেদের জন্য খুলে দেয়া হয়েছে সুন্দরবনের দ্বার। ইতোমধ্যে জেলে, ট্যুর অপারেটর, লঞ্চ ও বোট চালকরা সুন্দরবনে যাত্রা শুরু করেছেন।
তিনি আরো জানান, গত ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত মন্ত্রিপরিষদের নির্দেশে তিন মাস সুন্দরবনের সব নদ-নদী ও খালে মাছ ধরা এবং সুন্দরবনে সবার প্রবেশের অনুমতি বন্ধ রেখেছিল বন মন্ত্রণালয়।
এমএসএম / জামান
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
মামলা হলেও গ্রেপ্তার নেই: টুঙ্গিপাড়ায় বৃদ্ধার গাছ কেটে বসতভিটা দখলের অভিযোগ
চাঁদপুরে ক্রীড়া প্রতিযোগিতার নামে ২ লাখ ২০ হাজার টাকা চাঁদা আদায়!
রাজশাহীতে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করায় সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি
মধুখালীর অসুস্থ হাসপাতালকে চিকিৎসা দিচ্ছে ডা. আল আমিন সারোয়ার,পুনরায় সিজার চালু
কম দামে ইলিশ বিক্রির নামে প্রতারণা, নড়াইলে চক্রের আরও ৪ সদস্য গ্রেপ্তার
জিয়ানগরে জাহাজ থেকে ২৩৬ পিস ইয়াবা ও লক্ষাধিক টাকা সহ নাবিক গ্রেফতার
বাগেরহাটের মোংলায় পলাতক থাকা ধর্ষন মামলার আসামী ভুয়া র্যাব কর্মকর্তা পারভেজ ব্যাপারী গ্রেফতার
মান্দায় মাদক ও কিশোর অপরাধ দমনে পুলিশের বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত
ভারত হাসিনাকে ফেরত দিলে গ্রেপ্তার করে জেলে পাঠানো হবে: শামা ওবায়েদ
স্কুলে যাওয়ার পথে ভটভটির ধাক্কায় প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থী শিয়ামের
ফায়ার এক্সটিংগুইশার রিফিলের নামে নকল স্টিকার লাগিয়ে প্রতারণা, অভিযোগ ফায়ার কর্মকর্তার বিরুদ্ধে
মেহেরপুরে নারী উদ্যোক্তাদের দক্ষতা ও আর্থিক সাক্ষরতা বৃদ্ধিতে কর্মশালা
Link Copied