দুর্গাপুর পৌর শহরের রাস্তা উদ্বোধন
নেত্রকোনার দুর্গাপুর পৌরসভার ২০২০-২১ অর্থবছরের দুটি প্রকল্পের রাস্তা উদ্বোধন করা হয়েছে। এরমধ্যে দুর্গাপুর প্রেসক্লাব মোড় হতে তেরিবাজার ঘাট ও কালীবাড়ী মোড় থেকে অডিটরিয়াম ব্রিজ পর্যন্ত প্রায় ৩ কোটি ৬০ লাখ টাকা ব্যয়ে রাস্তা দুটির উদ্বোধন করা হয়। শুক্রবার (২ সেপ্টেম্বর) সকালে রাস্তা দুটির উদ্বোধন করেন মেয়র আলা উদ্দিন আলাল।
এ সময় অন্যদের মধ্যে প্যানেল মেয়র মশিউজ্জামান বাদল, ওয়ার্ড কাউন্সিলর এসএম কামরুল হাসার জনি, এমরোজ হোসেন, মো. রাশিদ মড়ল, মানসুরা আক্তার, সহকারী প্রকৌশলী উত্তম কুমার দাস, উপ-সহকারী প্রকৌশলী রাজু আহমেদসহ ঠিকাদারগণ উপস্থিত ছিলেন।
রাস্তা উদ্বোধন নিয়ে মেয়র আলা উদ্দিন বলেন, যে এলাকার রাস্তাঘাট যত উন্নত, ওই এলাকা দেশের মানুষের কাছে তত পরিচিত। সকলের সহযোগিতায় দুর্গাপুর পৌরসভাকে একটি মডেল পৌরসভায় রূপান্তর করতে চাই। পৌর এলাকার উন্নয়নকাজ চলছে, সামনে আরো নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। সকলে আমার জন্য দোয়া করবেন, আমি যেন সকলকে সাথে নিয়ে পৌর এলাকার অসমাপ্ত কাজগুলো শেষ করতে পারি।
এমএসএম / জামান
রাজশাহীতে দৈনিক বার্তার সুবর্ণজয়ন্তী উদ্যাপন
বাগেরহাট টেকনিক্যাল স্কুল ও কলেজে মাদকাসক্তির কুফল ও এর প্রতিকার ইস্যুতে কুইজ প্রতিযোগিতা ও আলোচনা সভা
গোদাগাড়ীতে নদীভাঙনপ্রবণ এলাকা পরিদর্শনে পানিসম্পদ প্রতিমন্ত্রী
জিয়ানগর সুধীজনদের সাথে জেলা প্রশাসকের মতবিনিময় সভা
সিংড়ায় ৫ টি বক অবমুক্ত করলো ইউএনও
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির ৮ প্লাটুন মোতায়েন
কালিয়ায় অনলাইন প্রতারনায় দুইজন আটক, নগদ টাকা জব্দ
মনপুরায় পুকুরের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
ইট ভেঙে জীবিকা চলে শতবর্ষী ছব্দুলের, পাশে দাঁড়ালেন ইউএনও
সুনামগঞ্জ সদর হাসপাতালে সেবার মানউন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা চান নবাগত তত্বাবধায়ক ডাঃ আলী আশরাফ
শান্তিগঞ্জে প্রধান শিক্ষক সমিতির নতুন কমিটি, সভাপতি মানিক লাল সম্পাদক সুধা রঞ্জন
আত্রাইয়ে বান্দাইখাড়া টেকনিক্যাল কলেজে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক ক্যাম্পেইন