ময়মনসিংহ মেডিকেলে করোনায় ১৫ জনের মৃত্যু : শনাক্ত ২১০
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ১৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ৬ জন করোনা শনাক্ত হয়ে এবং ৯ জন করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, রোববার সকাল ৮টা থেকে সোমবার (৫ জুলাই) সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে করোনায় আক্রান্ত হয়ে মারা যান- ময়মনিসংহ নগরীর কৃষ্টপুরের ফিরোজা খাতুন (৮০), সদর উপজেলার রাবেয়া খাতুন (৭৪), মুক্তাগাছার বিমল কান্তি (৬২), টাঙ্গাইলের ধনবাড়ির রোকেয়া বেগম (৪৫), নেত্রকোনার সাতপাই এলাকার দিদারুল ইসলাম (৭২) এবং কলমাকান্দার আব্দুল করিম (১০১)।
ডা. মহিউদ্দিন আরো জানান, গত ২৪ ঘণ্টায় কোভিড উপসর্গ নিয়ে মারা যান- জেলার ফুরবাড়িয়ার কান্দানিয়া গ্রামের সুমাইয়া আক্তার (১৯), গৌরীপুরের শেখ সাদী (৫৫), ময়মনসিংহ সদর উপজেলার ঝুনু বেগম (৬০), মোশাররফ হোসেন (৫৫), শম্ভুগঞ্জের শেফালী বেগম (৩০), শেরপুরের গোপাল পাল (৩২), টাঙ্গাইলের ধনবাড়ির রাবেয়া আক্তার (৭০), সুমানগঞ্জের ধর্মপাশার আলেয়া খাতুন (৬৫) এবং জামালপুর সদরের মোহাম্মদ আলী (৫৫)।
তিনি জানান, গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে রেকর্ড ২৯৬ জন রোগী ভর্তি রয়েছেন। এদের মধ্যে ২০ জন নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউতে) এবং বাকিরা সাধারণ ওয়ার্ডে ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৬ জন। এছাড়া গত ২৪ ঘণ্টায় ৭০৭টি নমুনা পরীক্ষা করে নতুন করে ২১০ জন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এমএসএম / জামান
কুড়িগ্রামের নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগ বাতিলের দাবিতে বিক্ষোভ
মেহেরপুরে সাংবাদিক কাজলের পৈতৃক ভিটা দখলের চেষ্টার অভিযোগ
বিলাইছড়িতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
ঝিনাইদহে সার ডিলারশিপ নিয়োগে সীমাহীন দুর্নীতি
সুবর্ণচরে ভূয়া চিকিৎসক রাসেলের অপচিকিৎসায় প্রাণ হারাতে বসেছে ১ শিশু
শিবগঞ্জে কন্যাশিশু দিবস উপলক্ষে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ
তারাগঞ্জে মাদক সেবনের দায়ে ৪ জনের কারাদণ্ড
মধুখালীতে কন্যা শিশু দিবস উপলক্ষে রেলি ও আলোচনা সভা
কুড়িগ্রামে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু, নিয়োজিত ১ হাজার ৭১ কর্মী
বকশীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর ঝোপে নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
নরসিংদীতে সাত বছরের সাজাপ্রাপ্ত মাদক মামলার পলাতক আসামি গ্রেপ্তার
তেঁতুলিয়ায় ১০ কেজির বার্মিজ অজগর উদ্ধার
কামরুজ্জামান সিকদার কামালকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদ, তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান
Link Copied