কোনাবাড়ীতে পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকা থেকে গলায় ওড়না পেঁচানো অবস্থায় এক নারী পোশাক শ্রমিকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ সেপ্টেম্বর) রাতে কোনাবাড়ী থানার দেউলিয়াবাড়ী থেকে নির্মাণাধীন ভবনের তৃতীয় তলা থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
নিহত বুলবুলি বেগম (৩৪) নওগাঁর মহাদেবপুর থানার বামনসাত গ্রামের আয়বাবুর মেয়ে। তিনি স্থানীয় অরিয়েন্ট এলিউর লিনজেরী লি. কারখানায় কাজ করতেন।
পবিবার ও পুলিশ সূত্রে জানা যায়, মৃত বুলবুলি ও তার স্বামী মাসুদ রানা দেউলিয়াবাড়ী এলাকার মিজানের বাড়িতে ভাড়া থেকে স্থানীয় পোশাক কারখানার কাজ করতেন। শনিবার সকালে মাসুদ রানা ভিকটিমের ছোট বোনকে ফোন দিয়ে জানায় তোর বোন অসুস্থ, বাসায় গিয়ে খোঁজ নিস। পরে ভিকটিমের বোন আছিয়া বাসায় গিয়ে রুমে তালা লাগানো দেখতে পায়। এরপর আশপাশের লোকজন মিলে রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে ভিকটিম উপুড় হয়ে ফ্লোরে পড়ে রয়েছে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
জিএমপির কোনাবাড়ী থানার এসআই সাখাওয়াত ইমতিয়াজ বলেন, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে লাশের ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিকটিমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied