সুনামগঞ্জ জেলা বিএনপির বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারাদেশে সরকারদলীয় সন্ত্রাসী ও পুলিশের হামলা এবং নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাওনকে পুলিশ কর্তৃক গুলি চালিয়ে হত্যার প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ সেপ্টেম্বর) সকালে সুনামগঞ্জ জেলা বিএনপির উদ্যোগে শহরের পুরাতন বাসস্টেশন এলাকা হতে একটি বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের কালীবাড়ী মোড়ের সামনে আসামাত্র পুলিশি বাধার সম্মুখীন হয়। এ সময় বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা তাৎক্ষণিক কালীবাড়ী মোড়ে প্রতিবাদ সমাবেশ করেন।
সুনামগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি নাদের আহমদের সভাপতিত্বে ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল ইসলাম নুরুলের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন- জেলা বিএনপির সিনিয়ির সহ-সভাপতি আব্দুল লতিফ জেপি, অ্যাডভোকেট মল্লিক মইনউদ্দিন সোহেল, অ্যাডভোকেট মাসুক আলম, অ্যাডভোকেট শেরেনুর আলী, রেজাউল হক, আবুল কালাম আজাদ, আবুল মনসুর শওকত, আনিসুল হক, সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, কামরুজ্জামান কামরুল, জেলা স্বেচ্ছাসেবক দলের সহ-সভাপতি শামসুজ্জামান, সাধারণ সম্পাদক মোনাজ্জির হোসেন, জেলা ছাত্রদলের আহ্বায়ক জাহাঙ্গীর আলম, জেলা শ্রমিক দলের সহ-সভাপতি আব্দুল মতিন, জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক বাহারুল ফেরদৌস প্রমুখ।
নেতৃবৃন্দ বলেন, এই ফ্যাসিবাদী বিনাভোটের সরকার পুলিশ বাহিনী দিয়ে গায়ের জোরে ক্ষমতা আঁকড়ে রেখেছে। তারা বিরোধী দলের মতপ্রকাশের স্বাধীনতাকে হরণ করেছে বলেই কোনো প্রতিবাদ মিছিল বের হলেই তাদের মনে একটি আতংক কাজ করে। কেননা, সরকারের পায়ের নিচে মাটি নেই। তারা বুঝতে পেরেছে জনগণ তাদের সাথে নেই। তাই ক্ষমতা ধরে রাখতে পুলিশ বাহিনীকে সামনে এনে ব্যবহার করছে।
বক্তারা অবিলম্বে নারায়ণগঞ্জ মহানগর যুবদল নেতা শাওনকে যারা গুলি করে হত্যা করেছে এবং এ হত্যাকাণ্ডের সাথে যে বা যারাই জড়িত তাদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং একটি র্নিদলীয় তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় নির্বাচনের দাবি জানান।
এমএসএম / জামান
সিলেটে পুলিশের ধাওয়ার মুখে সুরমায় ঝাঁপ, প্রাণ গেল ৫৮ বছর বয়সী ব্যক্তির
মান্দায় তীব্র সার সংকটে কৃষকদের মহাসড়ক অবরোধ
সখীপুরে ধানক্ষেত থেকে নিরাপত্তাকর্মীর মরদেহ উদ্ধার
সিলেটের মাজার এলাকা থেকে কুমিল্লার নিখোঁজ ৪ শিক্ষার্থী উদ্ধার
আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা
সিংড়ায় সার পেতে কৃষকদের ভোগান্তি, দীর্ঘ লাইন
জিয়ানগরে পল্লী চিকিৎসক দলের সদস্য সচিব সহ দুজনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা
জুড়ীতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিক্ষোভ মিছিল স্বেচাসেবক লীগ নেতা গ্রেফতার
ফুটপাত দখল মুক্ত করতে কোনাবাড়িতে জিসিসির উচ্ছেদ অভিযান
তেঁতুলিয়ায় ঢাকঢোল পিটিয়ে জমির দখল বুঝিয়ে দিলো আদালত
স্কাউটিংয়ে খুলনা অঞ্চলের শ্রেষ্ঠ উপজেলা অভয়নগর, সংবর্ধিত ইউএনও
রায়গঞ্জে নতুন ইউনিয় নয় পুরাতন ইউপিতেই থাকতে চান নাগরিকেরা, প্রতিবাদে গণ সাক্ষর ও সভা অনুষ্ঠিত