ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

গলাচিপায় ১৫ কপাটের স্লুইসগেটের বেহাল দশা, হুমকিতে কৃষিজমি


মোস্তফা কামাল খান (গলাচিপা) photo মোস্তফা কামাল খান (গলাচিপা)
প্রকাশিত: ৪-৯-২০২২ দুপুর ৩:০
পটুয়াখালী গলাচিপার ঝুকিঁপূর্ণ ১৫ কপাটের স্লুইসগেটের বেহাল দশা। রক্ষণাবেক্ষণ ও সংস্কারের অভাবে বর্তমান সময়ে আমন ও ইরি মৌসুমে পর্যাপ্ত পানির অভাবে কৃষকগোষ্ঠীর ভোগান্তির যেন শেষ নেই। এতে প্রান্তিক কৃষকগোষ্ঠীর ভোগান্তি চরমে। 
 
অনুুসন্ধানে জান যায়, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ১৯৭২ সালে পটুয়াখালী ঠিকাদার ভরসা তুল্লা চৌধুরীর মাধ্যমে ১৫ কপাটের স্লুইসগেট নির্মাণ করা হয়। ১৯৯৭ এবং সর্বশেষ সিআরপি সংস্থার মাধ্যমে বিশ্বব্যাংকের অর্থায়নে ১৯৯৮ সালে স্লুইসগেটটির সংস্কার করা হয়। এটি বোয়ালিয়া খাল, যা ৫৬০ একর জমির এরিয়া, প্রায় ১০ কিলোমিটারের অধিক দৈর্ঘ্য এবং গড় প্রস্ত প্রায় ৫০০ ফুট। এটি গলাচিপা, উলানিয়া, পানপট্টি, এবং রতনদি তালতলী ইউনিয়নের সংযোগ খাল।
 
স্লুইসগেটটি বোয়ালিয়া খালের মোহনা থেকে পশ্চিম পাশে নতুন একটি ছোট সংযোগ ছোট খালের মোহনায় নির্মাণ করা হয়, যা বর্তমানে জরাজীর্ণ ও ঝুকিঁপূর্ণ হয়ে পড়ে আছে। এছাড়া দীর্ঘ বছর ধরে পানি ওঠা-নামার স্লুইসগেটির ১৫ কপাট থাকলেও কালের বিবর্তনে অবহেলায় অযত্নে লোহার কপাটগুলো ভেঙে আজ হারিয়ে যেতে বসেছে বলে সংস্কারের দাবি করেন কৃষক, ব্যবসায়ী মহল ও জনপ্রতিনিধিরা।
 
তারা জানান, কপাটগুলো ভেঙে যাওয়ায় ও প্যাডেল না থাকায় স্থানীয় জনসাধারণ ও প্রতিনিধির মাধ্যমে নিজেদের অর্থায়নে দড়ি কাছি কিনে কোনোরকম পানি ওঠা-নামার কাজ চালিয়ে যাচ্ছি। 
 
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মো. আবু তাহের গণমাধ্যমকে বলেন, এ ঝুকিঁপূর্ণ ১৫ কপাটের স্লুইসগেটটি এখন আমাদের মরণফাদেঁ পরিণত হয়েছে। জরাজীর্ণ অবস্থায় স্থানীয়দের সহায়তায় দড়ি-কাছি ও বাশঁ দিয়ে কোনোরকম কাজ চালিয়ে যাচ্ছি। স্থানীয় কৃষকগোষ্ঠী দাবি, কৃষি আবাদযোগ্য গড়ে তোলার জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সরজমিনে পরিদর্শন করে অতিদ্রুত যেন স্লুইসগেটি রক্ষণাবেক্ষণ করে উপজেলার প্রায় চার লাখ জনসাধারণের সুনিশ্চিত পানির ব্যবস্থা করে।
 
এ বিষয়ে পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আরিফ হোসেন মুঠোফোনে জানান, বিভিন্ন উপজেলার ঝুকিঁপূর্ণ স্লুইসগেটগুলোর সংস্কার, পুনঃনির্মাণ করার সরকারিভাবে অর্থ বরাদ্দের চাহিদার চিঠি পাঠানো হয়েছে। আশা করছি অর্থ বরাদ্দ হলে দ্রুতই বোয়ালিয়া স্লুইসগেটির ব্যাপারে সিদ্ধন্ত নেয়া হবে।

এমএসএম / জামান

হাকিমপুরে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্তসহ ৫ আসামি গ্রেপ্তার

ভুয়া খারিজ-ডিসিআর দিয়ে খতিয়ান খোলার চেষ্টা, আটক ব্যক্তি মুচলেকায় মুক্ত—মূল অপরাধী অধরা

দেবিদ্বারে মা ও আট মাসের ভাতিজিকে হত্যার অভিযোগ, অভিযুক্ত যুবক আটক

বারহাট্টায় আগুনে পুড়ে যাওয়া বাড়ি পরিদর্শন করলেন এমপি আনোয়ারুল হক

গাজীপুরে সন্ত্রাসবিরোধী আইনে আওয়ামী লীগের ১১ নেতাকর্মী গ্রেপ্তার

মাদক, জুয়া ও ইভটিজিংয়ে জড়িতরা সমাজের শত্রু, তাদের ছাড় নয়: এমপি আব্দুল মহিত তালুকদার

তজুমদ্দিনে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয় অস্ত্র সহ তিন ডাকাত আটক

উদ্বোধনের সাড়ে চার বছর পরও বন্ধ হাটহাজারী ট্রমা সেন্টার

নালিতাবাড়ীতে পুকুরে বিষ দিয়ে মাছ নিধনের অভিযোগ

পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার প্রতিবাদে উলিপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

ঘোড়াঘাট থানার নবাগত ওসি সাথে ঘোড়াঘাট প্রেসক্লাব সাংবাদিকদের মতবিনিময় সভা

ত্রিশালের পাঁচ স্কুলে নাটকের মাধ্যমে পাঠদান জাককানইবির শিক্ষার্থীদের‎

সাভা‌রের রাজফুলবাড়ীয়া ভূমি অফিস ঘুষ বাণিজ্য, অনিয়ম ও দুর্নীতির আখড়া