ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কাশিমপুর কারাগারে হাজতির মৃত্যু


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ১:৩৯
গাজীপুর কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে দুজন হাজতির মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান তাদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

মৃত হাজতিরা হলেন- মাদারীপুর শিবপুর থানার চরজানাজা গ্রামের লাল মিয়ার ছেলে  খোকন ব্যাপারী (৪২) ও ময়মনসিংহের মুক্তাগাছা থানার মহিষতারা এলাকার সুরুজ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৬২)।

কারাগার সূত্রে জানা গেছে, সকালে কারাগারের ভেতর অসুস্থ হয়ে পড়ে আবু বক্কর সিদ্দিক। এ সময় তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ কারাগারে তার কয়েদি নং- ৪০৪৮/ এ।  তিনি যাবজ্জীবন সাজাপ্রাপ্ত হয়ে এ কারাগারে ছিলেন।  

অপরদিকে সকাল ৮টার দিকে কারাগারের ভেতর খোকন অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিমেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসক তাকে পরীক্ষা-নিরীক্ষা করে সকাল ৯টার দিকে মৃত ঘোষণা করেন। তার হাজতি নং-৭০৯/১৫। তিনি মাদক ১৯(চ)-সহ ৫টি মামলায় এ কারাগারে বন্দি ছিলেন।
 
ডেপুটি জেলার জানান, সকালে পৃথক সময় কারাগারের ভেতর ওই দুজন বন্দি অসুস্থ হয়ে পড়েন। পরে হাসপাতালে নিলে চিকিৎসক ওই দুজনকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এমএসএম / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ