ঢাকা মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬

কোনাবাড়ীতে প্রতারণা করে জমি দখলের অভিযোগ


মোখলেছুর রহমান, কোনাবাড়ী photo মোখলেছুর রহমান, কোনাবাড়ী
প্রকাশিত: ৫-৯-২০২২ দুপুর ২:০

গাজীপুরের কোনাবাড়ীর আমবাগ মিতালী ক্লাব এলাকায় রাসেল রানা (৩৪) নামে এক ব্যক্তির বিরুদ্ধে প্রতারণা করে জমি দখলের অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে কোনাবাড়ী থানা, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার এবং সহকারী কমিশনার (ভূমি) গাজীপুর সদর বরাবর অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী। এছাড়াও উকিল নোটিসও পাঠানো হয় তার বিরুদ্ধে। 

অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী লোকমান হোসেনের বাবা আলীমুদ্দীন হেবার ঘোষণাপত্র দলিল নং ৩৮৪৫, ০৫/০৭/২০২০ তারিখে কোনাবাড়ী থানাধীন আমবাগ বাঘিয়া মৌজাস্থিত এস.এ ১৯৫নং খতিয়ানভুক্ত সিএস ও এসএ ৯৯৯নং দাগের কাতে ১৫ শতাংশ জমি তার নিজ নামে লিখে দেন। 

পরবর্তীতে আর্থিক সমস্যার কারণে ভুক্তভোগী লোকমান হোসেন প্রতিবেশী আ. রহিমের কাছে ৩ শতাংশ জমি বিক্রি করার লক্ষ্যে মৌখিকভাবে দাম-দর করে বায়না বাবদ ৮ লাখ ৫০ হাজার টাকা গ্রহণ করেন। কয়েক মাস পর আ. রহিমের টাকা ফেরত দেয়ার জন্য চেষ্টা করতে থাকেন তিনি। তার এই দুর্বলতার সুযোগে প্রতারক রাসেল রানা তার সাথে যোগাযোগ করতে থাকে। প্রতিবেশী আ. রহিমের ৮ লাখ ৫০ হাজার টাকা প্রতারক রানা পরিশোধ করে দেবে কিন্তু তাকে দেড় লাখ টাকা উৎকোচ দিতে হবে। তার এ শর্তে রাজি হন সহজ-সরল ভুক্তভোগী লোকমান হোসেন। 

এরপর থেকেই শুরু হয় প্রতারক রাসেল রানার প্রতারণা। প্রথমেই তার কাছ থেকে প্রমাণস্বরূপ আল-আরাফাহ ইসলামী ব্যাংক লি. ফুলবাড়িয়া শাখার দুই পাতা সাদা চেকে স্বাক্ষর নিয়ে তার হেফাজতে রেখে দেয়। এরপরও সে আ. রহিমকে ৮ লাখ ৫০ হাজার টাকা বুঝিয়ে না দিয়ে টালবাহানা করতে থাকে। 

প্রতারণার দ্বিতীয় ধাপে সুকৌশলে ভুক্তভোগীকে প্রস্তাব দেয় রাসেল রানা তার নামে ৫ শতাংশ জমি বায়না সূত্রে লিখে দিলে আ. রহিমের পুরো টাকা পরিশোধ করে দেবে। তখন নিরুপায় হয়ে তার কথায় বিশ্বাস করে ২০২০ সালের ২৬ আগস্ট গাজীপুর দ্বিতীয় যুগ্ম-সাব রেজিস্ট্রি অফিসে যান তিনি। 

এরপর শুরু হয় প্রতারণার তৃতীয় ধাপ। ৫ শতাংশ জমি বায়না করার কথা বলে তার সরলতার সুযোগ নিয়ে কৌশলে অপ্রত্যাহারযোগ্য পাওয়ার অব অ্যাটার্নি দলিল নং ৫০০২ মূলে ১৫ শতাংশ জমি প্রতারণা করে লিখে নেয় প্রতারক রাসেল রানা ।

রাসেল রানা এই প্রতিবেদককে বলেন, ৈবিষয়টি আদালতে বিচারাধীন। দু-এক সপ্তাহের মধ্যে বিষয়টির সুরাহ হবে।

স্থানীয় কাউন্সিলর মো. দেলোয়ার হোসেন দুলাল বলেন, এ বিষয়ে উভয়পক্ষকে নিয়ে মীমাংসার চেষ্টা করেছি। কিন্তু তারা কেউ উপস্থিত হয়নি। তাদের অবহেলার কারণে সত্যটা উদ্ঘাটন করাও সম্ভব হয়নি। 

এমএসএম / জামান

আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ

পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ

ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত

রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা

দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ

ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী

মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন

ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে

বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার

নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ

বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস

গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ