রাজশাহীতে সাংবাদিকের ওপর হামলা, হাসপাতালে ভর্তি
রাজশাহীর বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের (বিএমডিএ) কার্যালয়ে সংবাদ সংগ্রহ করতে গিয়ে কর্মকর্তা-কর্মচারীদের হামলার শিকার হয়েছেন এটিএন নিউজের প্রতিবেদক ও ক্যামেরাপারসন। এ ঘটনায় আহত হন এটিএন নিউজের রাজশাহী প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরাপারসন রুবেল ইসলাম। আজ সোমবার (৫ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে বিএমডিএতে এ ঘটনা ঘটে।
সাংবাদিক বুলবুল হাবিব জানান, কর্মকর্তারা সরকারের নতুন সময়সূচি অনুযায়ী সকাল ৮টায় অফিসে আসছেন কি-না, সে বিষয়ে সংবাদ সংগ্রহ করতে বিএমডিএ কার্যালয়ে যান তারা। সকাল ৮টা ২০ মিনিটের দিকে বিএমডিএর নির্বাহী পরিচালক আব্দুর রশিদ কার্যালয়ে ঢোকেন। এ সময় সেখানে সাংবাদিকদের দেখে ক্ষুব্ধ হন তিনি। বিনা অনুমতিতে কেন প্রবেশ করেছে এবং কেন ছবি তুলছে- এ নিয়ে চড়াও হন।
বুলবুল বলেন, এর পরপরই নির্বাহী পরিচালক উপরে চলে যান। কিছুক্ষণ পর ১৫ থেকে ২০ জন লোক এসে আমাদের ঘিরে ধরে এবং এলোপাতাড়ি কিল-ঘুষি মারতে থাকে। ক্যামেরা ভেঙে ফেলে। মারধরে রুবেল কানে গুরুতর আঘাত পান। তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি জিডি করা হবে বলেও জানিয়েছেন তিনি।
অভিযোগের বিষয়ে জানতে আব্দুর রশিদকে ফোন দেয়া হলেও তা তিনি ধরেননি। তাই বক্তব্য পাওয়া যায়নি।
এবিষয়ে রাজপাড়া থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, ঘটনাটি শুনেছি। এখনো থানায় কেউ কোনো লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার কথা বলেন তিনি।
এদিকে হামলার প্রতিবাদে বিএমডিএ কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রাজশাহীর সাংবাদিকরা। বেলা সাড়ে ১১টার দিকে তাদের সঙ্গে কথা বলেন বিএমডিএ চেয়ারম্যান আকতার জাহান। এ সময় হামলাকারী ও নির্দেশদাতাদের অপসারনের দাবি জানান সাংবাদিকরা।
পেশাগত দায়িত্ব পালনের সময় এমন হামলার চরম ক্ষোভ ও প্রতিবাদ জানিয়েছে রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (আরটিজেএ), রাজশাহী সাংবাদিক ইউনিয়ন (আরইউজে) ও রাজশাহী কলেজ রিপোর্টার্স ইউনিটি (আরসিআরইউ)-সহ রাজশাহীর গণমাধ্যমকর্মীরা।
এমএসএম / জামান
সরকারি চাকরির শুরুর বেতন ৫০০ টাকা, এখন ছয়তলা ভবন- প্রাইভেট গাড়ি-সম্পত্তি
ফেনীতে লায়ন্স ক্লাবের বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চশমা ও ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণ
দাউদকান্দিতে সৌরবিদ্যুৎচালিত স্মার্ট অটোমেশন পানি সরবরাহ প্ল্যান্ট চালু
স্মার্ট টিকেটিংয়ের মাধ্যমে আধুনিকায়ন হবে গণপরিবহন ব্যবস্থা
শান্তিগঞ্জে গীতিকবি প্রতাপ রঞ্জন তালুকদারের প্রয়াণ দিবসে ধামাইল উৎসব
রায়গঞ্জে পুকুরে ভাসছিল বৃদ্ধের মরদেহ
নরসিংদীতে অস্ত্র-মাদকসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩৩
উল্লাপাড়ায় আগাম সবজির স্বপ্ন"সারের অদৃশ্য দেয়াল
পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের ওপর গুরুত্বারোপ
শান্তিগঞ্জে রোপা আমন ধানে আলোক ফাঁদে পোকার উপস্থিতি নির্ণয়
ফাইতংয়ে অবৈধ ইটভাটায় প্রশাসনের সাঁড়াশি অভিযান: ২৯ লাখ টাকা জরিমানা, কর বা টোল না নেওয়ার নির্দেশ
দায়িত্ব নিল ঠাকুরগাঁও জেলা ক্রীড়া সংস্থার নবনির্বাচিত কমিটি
বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা মুলক সভা অনুষ্ঠিত
Link Copied