সহকারী প্রধান শিক্ষক নিয়োগে অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
গাজীপুরের কাশিমপুরে সহকারী প্রধান শিক্ষক পদে নিয়োগে অনিয়মের অভিযোগ উঠেছে হাতীমারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাছিমা ইয়াছমীনের বিরুদ্ধে। এ অনিয়ম নিয়ে শিক্ষার্থীরা ক্লাস বর্জন করে বিক্ষোভ সমাবেশও করেছে।
এ নিয়ে সোশ্যাল মিডিয়া ফেসবুকেও চলছে নিন্দার ঝড়। এলাকাবাসীর ভেতরেও রয়েছে চাপা ক্ষোভ। অনেকেই আবার অধ্যক্ষের বিচার দাবি করছেন।
জানা যায়, গত ২৭ আগস্ট হাতীমারা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক নির্বাচনী পরীক্ষায় ১০ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করেন। এতে লিখিত ও মৌখিক পরীক্ষায় চারজনকে উত্তীর্ণ করে ফলাফল প্রকাশ করা হয়।
পরীক্ষায় প্রথম স্থান অধিকার করা সেলিম আল দ্বীন নামে এক শিক্ষক বলেন, তার নাম মেধা তালিকায় প্রথম স্থানে লিপিবদ্ধ করা হয়। অদৃশ্য কারণে কিছুক্ষণ পর মেধা তালিকায় তৃতীয় স্থান অধিকারকারী জালাল উদ্দিন মোড়লকে নিয়োগ দেয়া হয়। পরে গভর্নিং বডির সভাপতি বরাবর ১ম, ২য় ও ৩য় স্থান অধিকারী সকলের লিখিত, মৌখিক ও সকল সনদ দেখার লিখিত আবেদন করেন ওই শিক্ষক। কিন্তু অধ্যক্ষ লিখিত আবেদন গ্রহণ না করে অত্র প্রতিষ্ঠান হতে তড়িঘড়ি করে চলে যান।
বিষয়টি নিয়ে প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিবাদ করলে কয়েকজন শিক্ষার্থীকে টিসি দিয়ে স্কুল থেকে বের করার হুমকি দেন ওই অধ্যক্ষ। এতে ক্ষুব্ধ হয়ে ক্লাস বর্জন করে শিক্ষার্থীরা। স্কুলে ঘটে যাওয়া অনিয়ম-দুর্নীতির তদন্তের দাবি করে শিক্ষার্থীরা।
নিয়োগ পরীক্ষায় উপস্থিত থাকা গভর্নিং বডির সদস্য সোহরাব মোল্লা বলেন, এগুলো মোবাইলে বলা যাবে না। অফিসে আসেন সাক্ষাতে কথা বলি।
এ বিষয়ে হাতীমারা স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাসিমা ইয়াসমিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, শিক্ষক নিয়োগের ব্যাপারে কোনো অনিয়ম হয়নি। এটি সম্পূর্ণ মিথ্যা কথা, যার কোনো ভিত্তি নেই। নিয়োগ পরীক্ষায় গভর্নিং বডির সভাপতি, সদস উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ সবাই উপস্থিত ছিলেন। সঠিক নিয়ম অনুসরণ করেই আমরা নিয়োগ পক্রিয়া সম্পন্ন করেছি।
গাজীপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ শাহরিয়ার মেনজিস বলেন, নিয়োগ পরীক্ষা যথাযথভাবে সম্পন্ন হয়েছে। বৈধভাবে যিনি প্রথম স্থান অধিকার করেছেন, তাকেই নিয়োগ দেয়া হয়েছে।
এমএসএম / জামান
আলফাডাঙ্গায় ইয়াবাসহ রবি ঘোষ গ্রেপ্তার: ভ্রাম্যমাণ আদালতে ৯ মাসের কারাদণ্ড
ঠাকুরগাঁও-১ আসনের উপ নির্বাচনে ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ
পটুয়াখালীর রাঙ্গাবালীতে সাড়ে চার হাজার গাছের চারা বিতরণ
ভোলার মা ও শিশু কল্যাণ কেন্দ্র নানা সংকটে জর্জরিত
রায়গঞ্জে আগুনে পুড়ে ছাই ঘর, গণমাধ্যমের সংবাদে নতুন ঘর পেলেন বিধবা রেখা
দাউদকান্দিতে আদালতের স্থগিতাদেশ উপেক্ষা করে বিরোধপূর্ণ জমির গাছ কাটার অভিযোগ
ভূরুঙ্গামারীতে চা আড্ডার দোকান পুড়িয়ে দিল প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী
মাদককারবারিদের কারণে আইনশৃঙ্খলা ও সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে: এমপি আনিসুর রহমান খোকন
ছাত্রীকে ধর্ষণের চেষ্টা,ম্যাঙ্গো লাভার কর্ণধার মুরাদ পারভেজ কারাগারে
বিকাশ ও নগদের সিম ক্লোন করে অর্থ হাতিয়ে নেওয়া চক্রের ৯ সদস্য গ্রেপ্তার: ১১টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার
নতুন নিকাহ্ রেজিস্টার নিয়োগ না দেওয়ার দাবীতে ঝিনাইদহে স্মারকলিপি পেশ
বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে অচেতন অবস্থায় নারিকেল গাছে আটকে থাকা কৃষককে দ্রুত উদ্ধার করে পিরোজপুর ফায়ার সার্ভিস
গুরুদাসপুরে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ
Link Copied